সবর ও শোকর ৫৫ নিজেকে নেয়মতের উপযুক্ত মনে করিবে না এই সংজ্ঞায় কেবল অন্তরের একটি বিশেষ হালের কথা জানা যায়! বুজুর্গানে দ্বীনের উল্লেখিত উক্তিসমূহ দ্বারা তাহাদের হাল সম্পর্কে অবগত হওয়া যায়। সকলের হালাত অভিন্ন নহে বিধায় তাহাদের উক্তিও ভিন্ন ভিন্ন হইয়াছে। ‘আল্লাহর শোকর'-এর তাৎপর্য কাহারো কাহারো মনে এমন ধারণা হইতে পারে যে, শোকর কেবল এমন ক্ষেত্রেই কল্পনা করা যাইতে পারে, যেখানে কোন নেয়মতদাতা বিদ্যমান থাকে এবং এ শোকর দ্বারা তাহার কিছু না কিছু উপকারও হয়। উদাহরণ হিসাবে বলা যায়- আমরা রাজা'-বাদশাহদের যেই শোকর করি তাহা কয়েক প্রকারে হইতে পাৱে এবং সকল প্রকারেই তাহাদের কিছু না কিছু স্বার্থ অবশ্যই হাসিল হয়। প্রথমতঃ আমরা প্রশংসার মাধ্যমে তাহাদের শোকর করিতে পারি। এই ক্ষেত্রে রাজা-বাদশাহগণ এইভাবে উপকৃত হইবেন যে, মানুষের অন্তরে তাহাদের সম্মান বৃদ্ধি পাইবে এবং লোকসমাজে তাহাদের দানশীলতার খ্যাতি ছড়াইয়া পড়িবে দ্বিতীয়তঃ সেবা ও খেদমতের মাধ্যমে তাহাদের শোকর করা যাইতে পারে। এই ক্ষেত্রেও যে তাহারা বিভিন্নভাবে উপকৃত হইবেন তাহা বলিবার অপেক্ষা রাখে না । তৃতীয়তঃ দাস-দাসীর ছুরতে তাহাদের সন্মুখে দণ্ডায়মান হইয়া শোকর করা এইভাবেও তাহাদের অনুগত মানুষের আধিক্য দ্বারা তাহাদের প্রভাব ও সম্মান বৃদ্ধি পাইবে । মোটকথা, শোকরের কারণে নেয়মতদাতার এই জাতীয় কোন না কোন উদ্দেশ্য বা স্বার্থ রক্ষা হয় বটে ৷ কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে এইরূপ কল্পনা করা দুই কারণে অসম্ভব ৷ প্রথমতঃ তিনি যাবতীয় স্বার্থ ও উদ্দেশ্য হইতে পবিত্র ৷ তাহার কোনরূপ সেবা-যত্ন, সাহায্য, সুনাম ও যশ বৃদ্ধি, অনুগত দাস-দাসীর ংখ্যাধিক্য ইত্যাদি কোন কিছুরই প্রয়োজন নাই । দ্বিতীয় কারণ হইলঃ আমরা নিজেদের ইচ্ছায় যত কাজ করি, উহাও আল্লাহ পাকের আরেক নেয়মত ৷ কারণ, আমাদের শক্তি-সামর্থ্য, আমাদের যাবতীয় ইচ্ছা ও বাসনা এবং আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ এবং উহার সঞ্চালন ক্ষমতা এই সবই আল্লাহ্ পাকের সৃষ্টি এবং তাহার অশেষ নেয়মত ৷ সুতরাং তাহার নেয়মতের শোকর তাহারই নেয়মত দ্বারা কেমন করিয়া সম্ভব হইতে পারে? অর্থাৎ দেখা যাইতেছে, বর্ণিত দুই কারণেই আল্লাহর জন্য শোকর করা অসম্ভব ৷ এক্ষণে এমন একটি উপায় অবলম্বন করিতে হইবে যেন এই জটিলতা নিরসন হইয়া শোকর আদায় করা সম্ভবপর হয়। সংশ্লিষ্ট প্রসঙ্গে আমাদের বক্তব্য হইল, ঠিক এই ধরনের সমস্যার মুখোমুখী হইয়া হযরত দাউ. (আঃ) ও. হযরত মূসা (আঃ) আল্লাহ পাকের দরবারে আরজ করিয়াছিলেন, আয় পরওয়ারদিগার! আমরা কেমন করিয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।