ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ সবর ও শোকর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্‌ ব্যক্তিকে জিজ্ঞাস! .করিলেন, আজ তুমি কেমন আছ? লোকটি আরজ করিল, ভাল । আল্লাহ পাকের প্রশংসার সহিত শোকর .করিতেছি ৷ আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তোমার পক্ষ হইতে এইরূপ জবাবই আশা করিয়াছিলাম ! আমাদের পূর্ববর্তী হইত যেন কোন উপায়ে মুখ হইতে আল্লাহর শোকর উচ্চারিত হয়৷ অর্থাৎ মুখে শোকর বলাও শোকরগুজারীর মধ্যে গণ্য হইবে৷ কথিত আছে যে, একবার কতিপয় ব্যক্তি হযরত ওমর ইবনে আব্দুল আজীজ (রহঃ)-এর খেদমতে আসিয়! হাজির হওয়ার পর তাহাদের মধ্য হইতে এক যুবক কিছু বলার জন্য দণ্ডায়মান হইল ৷ এই সময় হযরত ওমর (রঃ) যুবককে লক্ষ্য করিয়া বলিলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সর্বাধিক বয়্, প্রথমে সে কথা বলিবে। অতঃপর তাহার চাইতে কম বয়সের ব্যক্তি কথা বলিবে : অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমে সকলে কথা বলিবে। খলীফার এই বয়সের উপর নির্ভরশীল হইত, তবে মুসলমানদের শাসক এমন এক ব্যক্তি হওয়া উচিৎ ছিল যিনি আপনার তুলনায় বয়সে বড় ৷ এইবার খলীফা যুবককে কথা বলার অনুমতি দিয়া বলিলেন, তোমার বক্তব্য পেশ কর । যুবক আরজ করিল, আমরা আপনার নিকট কিছু প্রার্থনা করিতে কিংবা আপনার ভয়ে ভীত হইয়া এখানে আসি নাই । কারণ, আপনার দানশীলতার সুফল আমরা নিজ ঘরে বসিয়াই প্রাপ্ত হইয়াছি। সুতরাং এখানে আপনার নিকট কিছু প্রার্থনা করার আবশ্যক নাই । আর আপনার আদালতের সন্মুখে ভয় করিবারও কোন কারণ নাই । আমরা কেবল আপনার শোকর ও কৃতজ্ঞতা আদায় করিতে আসিয়াছি। মৌখিক শোকর আদায় করিয়াই আমরা চলিয়া যাইব ৷ মোটকথা, উপরে আলোচিত তিনটি অবস্থা হইল শোকরের মূল । অবশ্য কেহ কেহ্‌ বলিয়াছেন, নেয়মতদাতার নেয়মতের কথা বিনয়ের সহিত স্বীকার করার নামই শোকর ৷ শোকরের এই সংজ্ঞায় মৌখিক স্বীকারোক্তি এবং অন্তরের কতক হালের প্রতি লক্ষ্য রাখা হইয়াছে। আবার কেহ কেহ্‌ বলেন, অনুগ্রহকারীর অনুগ্রহের কথা উল্লেখ করিয়া তাহার প্রশংসা করার নামই শোকর । অর্থাৎ এই ক্ষেত্রে কেবল মৌখিক আমলের বিষয়টিকেই বিবেচনায় আনা হইয়াছে। অপর এক শ্রেণীর মতে শোকর হইল- তত্ত্বে নিমগ্ন হওয়া এবং সর্বদা নেয়সতদাতার সম্মান স্মরণে রাখা ! এই সংজ্ঞা শোকরের অধিকাংশ বিষয়কে অন্তর্ভুক্ত করিয়া লয়। অবশ্য এই ক্ষেত্রে জিহবার আমল শোকরের বাহিরে থাকিয়া যায়। শোকরের সংজ্ঞা প্রসঙ্গে হযরত জোনায়েদ. (রহঃ) বলেন, শোকরকারী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।