ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৫৩ উপরই তৃপ্ত থাকে । এই শ্রেণীর লোকের! অন্তরের সুখ হইতে বঞ্চিত বটে ৷ কারণ, মানুষের অন্তর যখন সুস্থ থাকে তখন তাহার নিকট আল্লাহর জিকির, দীদার ও মারেফাত ব্যতীত অপর কিছুই ভাল লাগে না ! পক্ষান্তরে মানুষের অন্তর যখন অসুস্থ হইয়া পড়ে, তখন তাহার নিকট কেবল মন্দ কর্মসমূহই সুখকর মনে হইতে থাকে । যেমন অনেককে বেশ তৃপ্তির সহিত মাটি খাইতে দেখা যায়। অনেক অসুস্থ ব্যক্তির নিকট মিষ্টদ্রব্য তিক্ত মনে হয়৷ অর্থাৎ মানুষ অসুস্থ হইয়া পড়ার পর ভাল জিনিসও তাহার নিকট খারাপ মনে হইতে থাকে। ইতিপূর্বে আমরা যাহা উল্লেখ করিয়াছি উহাই আল্লাহর নেয়মতের প্রকৃত স্বরূপ । যদি কাহারো পক্ষে শোকরের এই শ্রেষ্ঠ স্তর অর্জন করা সম্ভব না হয়, তবে তাহার কর্তব্য অস্ততঃ দ্বিতীয় স্তরের শোকর লাভে সচেষ্ট হওয়া । আর উপরে বর্ণিত তিনটি স্তরের প্রথমটি তো কোন হিসাবের মধ্যেই গণ্য হয় না দ্বিতীয় ও তৃতীয় স্তরের মধ্যে শোকর প্রশ্নে মানগত ব্যবধান অনেক ৷ দ্বিতীয় স্তরের লোকদের উদ্দেশ্য হইল বাদশাহর নিকট হইতে ঘোড়া পাওয়া । আর তৃতীয় ও শেষোক্ত লোকদের উদ্দেশ্য হইল ঘোড়া পাওয়া । যেন উহার সাহায্যে বাদশাহর খেদমত করা যায় । এই দুইয়ের মধ্যে আসমান-জমিন ব্যবধান । অনুরূপভাবে এক ব্যক্তি ES VES ASG AE নেয়মত নাজিল করেন। অপর ব্যক্তি প্রার্থনা করিতেছে আল্লাহর ত তাহ 0 EE GREE SN GE হাসিল করা । এই দুই ব্যক্তির মাঝে দুস্তর ব্যবধান ! তৃতীয় বিষয় হইল আমল ! অর্থাৎ নেয়মতদাতার মারেফাত তথা তাহার করা ! এই আমল অন্তর, জিহবা এবং অঙ্গ-প্রত্যঙ্গের সহিত সম্পৃক্ত । অন্তরের আমল হইল- অন্তরে কেবল খায়ের ও কল্যাণ পোষন করা । মনে মনে সকলের হিত কামনা করা এবং সকলের সঙ্গে সদ্ধ্যবহারের ইচ্ছা পোষণ করা । আর জিহবার আমল হইল- মৌখিক শোকর আদায়ের সময় প্রশংসাসূচক এমন শব্দ ব্যবহার করা যাহা দ্বারা শোকর প্রমাণিত হয়! অঙ্গ-প্রত্যঙ্গের আমল ও শোকর হইল- নিজের অঙ্গসমূহকে আল্লাহর আনুগত্যের কাজে নিয়োজিত করা এবং কোন প্রকার নাফরমানীর কাজে উহাদের সাহায্য গ্রহণ না করা ৷ যেমন চোখের শোকর হইল কোন মুসলমানের অপরাধ দেখিলে তাহা গোপন করা । অনুরূপভাবে কানের শোকর কোন মুসলমানের কোন অপরাধের কথা শুনিলে তাহা অপরের নিকট প্রকাশ না করা ৷ মুখের শোকর হইল, মুখ দ্বারা এমন কথা বলা যাহা দ্বারা আল্লাহর প্রতি. সন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটে । এইরূপ করিলে আৰ, দেওয়া এই সকল নেয়মতের শোকর আদায় হইবে । আর এইরূপ করার হুকুমও রহিয়াছে। হাদীসে পাকে এরশাদ হইয়াছে- একদা নবী করীম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।