৫২ সবর ও শোকর কিংবা বাদশাহর একান্ত সাহাচর্যে থাক কিন্তু মন্ত্রীতু পাইবে না- তবে সে শেষোক্ত প্রস্তাবকেই গ্রহণ করিবে। বর্ণিত তিনটি অবস্থার প্রথমটিতে শোকরের কোন অস্তিত্বই পাওয়া যায় না। কারণ, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টি কেবল ঘোড়ার প্রতি এবং তাহার আনন্দ ও সন্তুষ্টিও ঘোড়া লাভ পর্যন্তই সীমাবদ্ধ । ঘোড়াটি কে দান করিল ইহা তাহার নিকট কোন বিবেচ্য বিষয় নহে। অর্থাৎ ইহা সেই লোকদের অবস্থা যাহারা কেবল নেয়মতটি উপকারী হওয়ার কারণেই সন্তুষ্ট হয়। এই শ্রেণীর লোকদের অবস্থান শোকরের স্তর হইতে বহু দূরে । অর্থাৎ এই শ্রেণীটি শোকরের স্তরে গণ্য বটে, কিন্তু তাহাদের সন্তুষ্টি কেবল নেয়মতদাতার সহিত সংশ্লিষ্ট, নেয়মতদাতার সত্ত্বার সহিত মোটেও নহে অর্থাৎ তাহাদের সন্তুষ্টির মূল কারণ হইল, শাহী নেয়মত লাভ দ্বারা ইহা নিশ্চিত হইয়াছে যে, আমাদের প্রতি বাদশাহর সুনজর রহিয়াছে সুতরাং এই সুনজরের ফলে ভবিষ্যতে আরো নেয়মত পাওয়ার আশা রহিয়াছে । ইহা সেই নেককারদের অবস্থা যাহারা আজাবের ভয় ও ছাওয়াবের আশায় আল্লাহর শোকর ও এবাদত করে। উপরে বর্ণিত দুইটি স্তরের কোনটিতেই যখন পূর্ণাঙ্গ শোকর পাওয়া গেল না, সুতরাং ইহা আর বলিবার অপেক্ষা রাখে না যে, অতঃপর তৃতীয় স্তরটিতেই পরিপূর্ণ শোকর পাওয়া যাইবে। অর্থাৎ বান্দা আল্লাহর দেওয়া এই নেয়মত পাইয়া এই কারণে খুশী যে, উহার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও দীদার লাভ করা যাইবে । ইহা অত্যন্ত উঁচু মর্যাদার আসন । ইহার পরিচয় এই যে, মানুষ পারলৌকিক কল্যাণে সহায়ক বিষয় ব্যতীত অপর কিছুতেই সংশ্লিষ্ট ও সন্তুষ্ট হইবে না এবং যাহা মানুষকে আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখে এমন বিষয় দ্বারা দুঃখিত ও বিরক্ত হইবে৷ কারণ, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ইহা বড় কথা নহে যে, প্রাপ্ত নেয়মতটি মূল্যবান ও সুস্বাদু হইল কি-না! যেমন উপরে বর্ণিত তৃতীয় পর্যায়ের লোকদের নিকট প্রাপ্ত ঘোড়াটি মুখ্য নহে। বরং ঘোড়াটিতে আরোহণ করিয়া বাদশাহর সহযাত্রী হওয়া এবং তাহার সার্নিধ্য ও নৈকট্য লাভই হইল সন্তুষ্টির মূল কারণ ৷ এই ক্ষেত্রেও অনুরূপ অবস্থা অনুমান করিতে হইবে৷ হযরত শিবলী (রঃ) বলেল, শোকরের উদ্দেশ্য নেয়মত দর্শন নহে. বরং নেয়মতদাতার দর্শন ও দীদার লাভই শোকরের মূল উদ্দেশ্য । হযরত ইবরাহীম খাওয়াস (রহঃ) বলেন, সাধারণ মানুষ পানাহার, পোশাক ইত্যাদির কারণেই শোকর করিয়া থাকে কিন্তু আল্লাহওয়ালা ও বিশিষ্ট ব্যক্তিগণ অন্তরের হালাতর উপর শোকর করেন । ইহার মর্ম সেই সকল লোকদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নহে যাহারা কেবল উদরপূর্তি, যৌনসুখ, রং-তামাশা ও বিবিধ বিনোদনের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।