ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৫১ দ্বিতীয় বিষয়টি হইল হাল । ইহা এলেম তথা নেয়মতের মারেফাত ও পরিচয় লাভের মাধ্যমে অর্জিত হয়। অর্থাৎ, বিনয়-বিনভ্রতার সহিত নেয়মতদাতার প্রতি সন্তুষ্ট হওয়া । এলেমের মত ইহাও একটি স্বতন্ত্র শোকর বটে । তবে এই শোকর তখনই সম্পন্ন হয় যখন সংশ্লিষ্ট ব্যক্তি যথাযথভাবে হইতে হইবে- নেয়মতের প্রতি নহে । বিষয়টা একটু জটিল বটে ! নিন্নে একটা উদাহরণ্রে মাধ্যমে উহাকে সহজবোধ্য করার চেষ্টা করিব; মনে কর, কোন বাদশাহ সফরে যাত্রা করার সময় এক ব্যক্তিকে একটি ঘোড়া প্রদান করিল: এখন সেই ব্যক্তি ঘোড়া পাওয়ার পর তিন কারণে আনন্দিত হইতে পারে; (১) কেবল ঘোড়ার প্রতি সন্তুষ্ট হওয়া যে, ইহা সফরের হালাতে আরোহণযোগ্য একটি উপকারী সম্পদ ! এই ধরনের সন্তুষ্ট সেই ব্যক্তিই হইনে- বাদশাহর প্রতি যার কিছুমাত্র আগ্রহ নাই এবং ঘোড়া লাভ করাই যার আসল উদ্দেশ্য । এমনকি এই ঘোড়াটি যদি সে বনে বিচরণ অবস্থায় প্রাপ্ত হইত, তবে সেই ক্ষেত্রেও সে এই পরিমাণই খুশী হইত ! (২) কেবল ঘোড়া পাওয়ার কারণেই সন্তুষ্ট নহে, বরং সন্তুটির মূল কারণ হইল “বাদশাহর পক্ষ হইতে পাওয়া!” । কারণ, বাদশাহর নিকট হইতে কিছু পাওয়া দ্বারা ইহাই প্রমাণিত হয় যে, তাহার প্রতি বাদশাহর সুদৃষ্টি রহিয়াছে। সৃতরাং এই ঘোড়াটি যদি সে অন্য কাহারো নিকট হইতে কিংবা জঙ্গলে বিচরণ অবস্থায় লাভ করিত, তবে সে কিছুতেই সন্তুষ্ট হইতে পারিত না । কারণ, তাহার উদ্দেশ্য তো কেবল ঘোড়া পাওয়া নহে, বরং বাদশাহর সুদৃষ্টিই তাহার উদ্দেশ্য । আর এই ক্ষেত্রে সেই মূল উদ্দেশ্যটি হাসিল হইতেছে না ! (৩) তৃতীয় সন্তুষ্টির কারণ হইল, ঘোড়াটিতে সওয়ার হইয়া সফরে বাদশাহর সহযাত্রী হইব এবং বাদশাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তাহার খেদমত করিব । আর এই নৈকর্ট্যের সূত্র ধরিয়া বাদশাহর মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন হওয়াও অসম্বব নহে । অর্থাৎ এই ক্ষেত্রে সে কেবল এতটুকুতেই সন্তুষ্ট নহে যে, বাদশাহর সুদৃষ্টি লাভ করিয়া আমি তাহার নিকট হইতে ঘোড়। লাভ করিয়াছি! বরং তাহার দৃষ্টি আরো সুদূর প্রসারী। অর্থাৎ শাহী মহলে সে' এমন একটি গুরুত্বপূর্ণ আসন পাইতে আগ্রহী, যেন বাদশাহর যাবতীয় দান-অনুদান তাহার মাধ্যমেই প্রদান করা হয়। এই অধিকার বা মন্ত্রীত্‌ লাভের ক্ষেত্রেও নিছক মন্ত্রীত্‌ লাভই তাহার মূল উদ্দেশ্য নহে । বরং এই প্রক্রিয়ায় বাদশাহর একান্ত সান্নিধ্য ও ঘনিষ্ঠতা অর্জনই তাহার আসল উদ্দেশ্য । এমনকি তাহাকে যদি প্রস্তাব করা হয় যে, তুমি মন্তরীত্ গহণ কর কিন্তু বাদশাহর সাক্ষাত বা তাহার সাহচর্য পাইবে না; www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।