৫০ সবর ও শোকর তাহার কোন এখতিয়ার ও ক্ষমতা থাকিলে তাহাকে কিছুই দিত না- তবে এই ক্ষেত্রেও শিরক হইবে না। যেই ব্যক্তি আল্লাহর প্রকৃত পরিচয় লাভ করিবে এবং তাহার কর্মসমূহকে চিনিবে, সে ইহা জানিতে পারিবে যে, চন্দ্র-সূর্য ও গ্রহ-নক্ষত্র সবই তাহার হুকুমের অনুগত ৷ যেমন লেখকের হাতের কলমটি সম্পূর্ণভাবেই লেখকের উচ্ছার অধীন, সে আপন ইচ্ছাতে কিছুই লিখিতে কিংবা কোন হুকুম জারী ' করিতে পারে না । সুতরাং আল্লাহর কোন নেয়মত যদি অপর কাহারো মাধ্যমে হস্তগত হয়, তবে মনে করিতে হইবে যে, এ নেয়মতটি যথাস্থানে পৌছাইয়া দিতে সে আল্লাহর পক্ষ হইতে বাধ্য ছিল। আল্লাহ পাক তাহার মনে এই বিশ্বাস জন্মাইয়৷ দিয়াছেন যে, এই বস্তুটি অমুকের হাতে পৌছাইয়া দেওয়াতেই আমার ইহকাল ও পরকালের কল্যাণ নিহিত । অর্থাৎ, অন্তরে এই বিশ্বাস সৃষ্টি হওয়ার পর সেই কাজটি না করার সঙ্গত কোন কারণ থাকিতে পারে না। ইহা দ্বারা জানা গেল যে, কোন মানুষ অপর কাহাকেও কিছু প্রদান করার তাৎপর্য হইল- আসলে ইহা নিঃশর্ত কোন দান নহে বরং উহার মাধ্যমে নিজের কোন লাভ ও কল্যাণের ব্যাপারে নিশ্চিতভাবে আশাবাদী হওয়ার পরই অপরকে কিছু প্রদান করা হয়। সুতরাং দেখা যাইতেছে, আসল দাতা সেই মহান আল্লাহ, যিনি এ বস্তুটির বাহকের অন্তরে উহা বহন করার ফজীলত ও কল্যাণের একীন করিয়া দিয়াছেন, যাহার ফলে সে বহন করিয়া অপরের নিকট পৌছাইয়া দিতে বাধ্য হইতেছে সংশ্লিষ্ট প্রসঙ্গটি মানুষ যখন এইভাবে উপলক্লি করিতে সক্ষম হইবে, তখন এককভাবে আল্লাহ পাকের শোকর করিতেও সক্ষম হইবে । আর বিষয়টিকে এইভাবে জানার কারণেই মানুষ আল্লাহর শোকরকারী হিসাবে গণ্য হইবে । যেমন- হযরত মূসা (আঃ) আল্লাহ পাকের দরবারে আরজ করিয়াছিলেন, আয় পরওয়ারদিগার! তুমি আদমকে নিজের হাতে সৃষ্টি করিয়া তাহার মধ্যে কত নেয়মত দান করিয়াছ; তিনি কেমন করিয়া তোমার শোকর আদায় করিয়াছেন? আল্লাহ জাল্লাশানুহু এরশাদ ফরমাইলেন, আদম সকল নেয়মতকে একমাত্র আমারই পক্ষ হইতে বিশ্বাস করিয়াছে। এহ পিশ্বাস এবং আমার নেয়মতকে এইভাবে জানা-ই ছিল তাহার, শোকরগুজারী ' অর্থাৎ- শোকরগুজারীর মূল কথা হইল- “সকল নেয়মতই আল্লাহ পাকের পক্ষ হইতে” ইহা মনেপ্রাণে বিশ্বাস করা। এই বিষয়ে যদি কিছুমাত্র সন্দেহ থাকে, তবে সংশিষ্ট ব্যক্তি নেয়মতও চিনিতে পারিল না এবং নেয়মতদাতার পরিচয় লাভ করিতেও ব্যর্থ হইল ৷ সুতরাং মানুষের কর্তব্য হইল কেবল বাহ্যিক দাতার পরিচয়ে তুষ্ট না হইয়া বরং প্রকৃত দাতার tl লাভ করিয়া তাহার প্রতি নিবিষ্ট হওয়া । অন্যথায় এই পরিচয় ও ক্ৰটির কারণে হালেও কটি আসিবে এবং হাল ক্রটিযুক্ত হওয়ার ফলে a ক্ৰটিযুক্ত হইবে : www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।