ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর 8৯ আল্লাহ ব্যতঁত অন্যের ক্ষেত্রে প্রযোজ্য ৷ কিন্তু আল্লাহর ক্ষেত্রে যেই এলেম আবশ্যক তাহা হইল- এই বিষয়ে সুস্পষ্ট এলেম থাকা যে, যাবতীয় নেয়মত কেবল আল্লাহ পাকের পক্ষ হইতেই আসে, যাহাদের মাধ্যমে উহা আসে তাহারা আল্লাহর পক্ষ হইতে আদিষ্ট এবং তাহারা স্ব স্ব স্থানে এ দায়িত্‌ পালন করিতে বাধ্য । এই এলেম ও মারেফাত আল্লাহর পবিত্রতা ও তাওহীদ হইতেও বড়। কারণ, এ দুইটি বিষয় ইহার মধ্যেও নিহিত রহিয়াছে ৷ অর্থাৎ ঈমানের মারেফাত সমূহের প্রাথমিক স্তর হইল আল্লাহকে পাক জানা! ৷ যখন ইহা জানা হইবে যে, এক আল্লাহর সত্বা পাক ও পবিত্র; তখন এই বিষয়েও মারেফাত হাসিল হইবে যে, পবিত্র সত্ত্বা কেবল একটিই । অর্থাৎ আল্লাহর একক পবিত্র সত্তার এলেমই হইল তাওহীদ । উহার পর স্বাভাবিকভাবে এই এলেমও হইবে যে, এই পৃথিবীতে যাহাকিছু বিদ্যমান আছে উহার সবই এঁ একক সত্বা হইতে অস্তিত্প্রাপ্ত হইয়াছে : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্োক্ত হাদীসে এই বিষয়টিই প্রতিভাত হইয়াছে তিনি এরশাদ ফরমাইয়াছেনঃ যেই ব্যক্তি . “সোবহানাল্লাহ” পাঠ করিবে, তাহার দশটি নেকী হইবে৷ যেই ব্যক্তি “লা-ইলাহা ইল্লাল্লাহ” পাঠ করিবে, তাহার নেকী হইবে বিশটি । আর যেই ব্যক্তি “আলহামদুলিল্লাহ” পাঠ করিবে, তাহার ত্রিশটি নেকী হাসিল হবে। আর এই নেয়মত তখনই পূর্ণ হইবে যখন ক্রিয়াকর্মে কোনরূপ শিরকের সংশ্লিষ্টতা না থাকিবে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো স্পষ্ট করা যাইতে পারে। মনে কর, কোন বাদশাহ এক ব্যক্তিকে কিছু নেয়মত দান করিল । এখন সেই ব্যক্তি যদি এ নেয়মত প্রাপ্তির ব্যাপারে উহার বাহক কিংবা বাদশাহর উজীরেরও-উহাতে দখল আছে বলিয়া বিশ্বাস করে, তবে এই ক্ষেত্রে সে যেন এ নেয়মত প্রাপ্তির ব্যাপারে বাদশাহর সঙ্গে অপরকেও শরীক করিল । অর্থাৎ, এই ক্ষেত্রে সে যেন বাদশাহকে উহার নিরঙ্কুশ দাতা হিসাবে-স্বীকার করিল না৷ বরং সে বিশ্বাস করিল, এঁ নেয়মত কিছু বাদশাহর পক্ষ হইতে এবং কিছু উজীর কিংবা অপর কাহারো পক্ষ হইতে পাইয়াছে। সুতরাং তাহার নেয়মত প্রাপ্তির আনন্দও উভয়ের মধ্যে ভাগ হইয়া যাইবে এবং এককভাবে উহা বাদশাহর উপর নিবদ্ধ হইবে না । অবশ্য সে যদি এইরূপ বিশ্বাস করে যে, প্রাপ্ত নেয়মতটি তাহার নিকট হস্তগত হওয়ার ব্যাপারে উজীর বা অপর কাহারো হস্তক্ষেপ থাকিলেও মূলতঃ বাদশাহর হুকুমের কারণেই সে উহা প্রাপ্ত হইয়াছে, তবে এই ক্ষেত্রে শিরক হইবে না এবং পূর্ণাঙ্গ শোকরেও কোন ত্রুটি হইবে না! কারণ, এখানে নেয়মতের বাহক কিংবা উজীরের শোকর করা হয় নাই । অনুরূপভাবে বাদশাহর উজীরকে যদি এইরূপ মনে করা হয় যে, বাদশাহর হুকুমের কারণেই সে বাধ্য হইয়া এ নেয়মত তাহার নিকট আনিয়া দিয়াছে এবং এই ক্ষেত্রে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।