8৮ সবর ও শোকর পূর্বের কান্নার কারণ ছিল আল্লাহর আজাবের ভয় । আর এখন কাঁদিতেছি আজাব হইতে নাজাত লাভের শোকর ও আনন্দে । উপরে একটি পথরের ক্রন্দনের ঘটনা উল্লেখ করা হইল । আসলে মানুষের অন্তরও পাথরের মত কিংবা পাথর অপেক্ষা আরো কঠিন । সুতর্যং কান্না ব্যতীত প্রস্তরতুল্য অন্তরের কাঠিন্য দূর হইবে না। এই কান্না ভয় ও শোকর উভয় হালাতেই আবশ্যক । এক হাদীসে আছে- কেয়ামতের দিন ঘোষণা দিয়া বলা হইবে, আল্লাহর বেশী বেশী প্রশংসাকারীগণ দণ্ডায়মান হউক । এই ঘোষণার পর একটি দল দণ্ডায়মান হইয়া জারাতে প্রবেশ করিবে। ছাহাবায়ে কেরাম আরজ করিলেন, আল্লাহর বেশী প্রশংসাকারী কাহারা?ঃ এরশাদ হইল, যাহারা সর্বাস্থায় আল্লাহর শোকর করে। অন্য রেওয়ায়েতে আছে, যাহারা সুখে ও দুঃখে আল্লাহর শোকর করে! অপর এক হাদীসে বলা হইয়াছে- শোকর হইল আল্লাহর চাদর । ইহা দ্বারাই শোকরের গুরুত্ব ও ফজিলত অনুমান করা যায়; তাছাড়া হযরত আইউব (রাঃ)-এর উপর আগত ওহীর মাধ্যমেও শোকরের বহু ফজিলত বিবৃত হইয়াছে । শোকরের সংজ্ঞা ছালেকীন বা যাহারা আল্লাহর পথের পথিক তাহাদের মনজিল সমূহের একটি হইল শোকর । এলেম, হাল ও আমল এই তিনটি বিষয় দ্বারা গঠিত হয় শোকর । তবে এই তিনটি উপাদানের মধ্যে এলেমই হইল আসল । এই এলেম হইতে পয়দা হয় হাল এবং হাল হইতে আমল ৷ এলেমের উদ্দেশ্য হইল এই বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকা যে, যাবতীয় নেয়মত আল্লাহ পাকের পক্ষ হইতেই আসে ৷ হাল হইল আল্লাহর দেওয়া নেয়মতের উপর সন্তুষ্ট থাকা । আর আমল হইল যাহা আল্লাহ পাকের উদ্দেশ্য এবং আল্লাহ্ পাকের নিকট যাহা প্রিয় উহাতে অবিচল ও কায়েম থাকা । অবশ্য এই আমল মানুষের অন্তর, অঙ্গ-প্রত্যঙ্গ এবং জিহবার সঙ্গেও সংশ্লিষ্ট ! নিম্নে আমরা এই বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা করিব, যেন শোকরের সংজ্ঞা এবং উহার হাকীকত বিষয়ে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। শোকরের পরিচয় এবং উহার সংজ্ঞা সম্পর্কে যত বিবরণ উক্ত হইয়াছে উহার কোনটিতেই শোকরের পূর্ণাঙ্গ অর্থের বিকাশ ঘটে নাই । আলোচ্য প্রসঙ্গের প্রধান বিষয় এলেম হইল তিনটি বিষয়ের এলেম ৷ (১) খোদ নেয়মতকে জানা ৷ (২) নেয়মৃত যে তাহার জন্য নেয়মত’ এই বিষয়ে জানা । (৩) যিনি নেয়মত দান করেন, সেই নেয়মত দাতার জাত ও সিফাত জানা । তবে ইহা কেবল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।