সবর ও শোকর 8৭ খেদমতে হাজির হইয়া আরজ করিলাম, আপনি রাসূল ছাল্লাল্লা'হু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক বিস্ময়কর যেই অবস্থাটি দেখিয়াছেন তাহা আমাকে বলুন । হযরত আয়েশা (রাঃ) চোখের পানি ছাড়িয়া দিয়া বলিলেন, তাহার কোন অবস্থাটি বিস্ময়কর ছিল না? অতঃপর তিনি বলিলেন, এক রাতে তিনি আমার নিকট বিছানায় আসিলেন কিংবা লেপের নীচে আমার সঙ্গে শঃ.'ন করিলেন। এক পর্যায়ে তাহার দেহ মোবারক আমার দেহ্ স্পর্শ করিল। এই সময় তিনি ফরমাইলেন, হে আবু বকরের বেটা! আল্লাহর এবাদতের জন্য আমাকে ছাড়িয়া দাও। আমি আরজ করিলাম, হে আল্লাহর রাসূল! আমি তো আপনার সঙ্গেই থাকিতে চাই; তবে আমি আপনার মর্জির অনুগত । আমি তাহাকে অনুমতি দিলাম ৷ তিনি বিছানা ত্যাগ করিয়া পানির পাত্রের নিকট তাশরীফ লইয়া গেলেন । সেখানে ওজু করিলেন এবং খুব বেশী পানি ব্যবহার করিলেন না! অতঃপর নামাজে দাড়াইয়া এমনভাবে অশ্রু বর্ষণ করিতে লাগিলেন যে, চোখের ' পানিতে তাহার বক্ষদেশ ভাসিয়া যাইতে লাগিল । অতঃপর রুকু, সেজদা এবং দুই সেজদার মধ্যখানেও চোখের পানি ফেলিলেন। তিনি এমনিভাবে ক্রমাগত কাদিতে লাগিলেন । অবশেষে হযরত বেলাল আসিয়া ফজরের নামাজের কথা জানাইয়া গেলে আমি তাহার খেদমতে আরজ করিলাম, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্ পাক তো আপনার অগ্র-পশ্চাতের সকল গোনাহ ক্ষমা করিয়া দিয়াছেন! উহার পরও আপনি এইভাবে কাদিতেছেন কেন? আল্লাহর হাবীব ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, আমি কি আল্লাহর শোকরকারী বান্দা হইব নাঃ? এক পয়গন্বরের ঘটনা পথ অতিক্রমের সময় একটি ছোট পাথর হইতে পানি কাহির হইতে দেখিয়া তিনি বিস্ময়ে স্তব্ধ হইয়া গেলেন! এই সময় আল্লাহ পাক সেই পাথর-খণ্ডকে বাকশক্তি দান করিলে সে বলিয়া উঠিল, হে আল্লাহর পয়গম্বর! যেই দিন হইতে আমি আল্লাহ পাকের এই এরশাদ শুনিয়াছি যে, ‘দোজখের ইন্ধন হইবে মানুষ ও পাথর’ সেই দিন হইতেই আম ভয়ে ক্ৰন্দন করিতেছি! পাথরের এই উক্তি শুনিয়া সেই পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নিকট দোয়া করিলেন, আয় পরওয়ারদিগার! এই পাথরকে তুমি আগুন হইতে রক্ষা কর । আল্লাহ পাক পয়গস্বরের দোয়া কবুল করিলেন; অতঃপর পয়গম্বর পাথরকে এই কথা জানাইয়া তথা হইতে প্রস্থান করিলেন। উপরোক্ত ঘটনার বহু দিন পর পয়গম্বর পুনরায় সেই পাথর অতিক্রমের সময় দেখিতে পাইলেন, সেই পাথরটি আগের মতই রোদন করিতেছে তিনি জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি কারণে কাদিতেছ? পাথরটি জবাব দিল, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।