সবর ও শোকর 8৩ (২) আপন নফসকে অভ্যাসের বিপরীত আমলের পাবন্দ করার চেষ্টা করা ৷ উদাহরণ স্বরূপ- যদি পরিপাট ও সাজ-সজ্জার অভ্যাস থাকে, তবে নিয়মিত কিছু নির্দিষ্ট সময় উহা বর্জন করিয়া নিজেকে একেবারে সা*'“ণ ও হীন অবস্থায় আনিয়া দাড় করাইবে : দামী ও মূলাবান পোশাক ত্যাগ ক'রয়! ছেড়া ও ময়ল৷ কাপড় পরিধান করিবে! অর্থাৎ আহার-নিদ্রা, লেবাস-পোশাক, বাসস্থানসতহ জীবনযাত্রার অপর সকল ক্ষেত্রেই আড়ম্বর ও লৌকিকতা পরিহার করিয়া নেহায়েত “জরুরত পরিমাণ” এর উপর অভ্যস্ত হইতে চেষ্টা করিবে এবং ক্রমে পূর্বের অভ্যাস ত্যাগ করিভে থাকিবে: আর সর্বদা এই বিষয়ে সচেষ্ট থাকিবে, যেন এই নূতন অভ্যাসগুলি স্বভাবে পরিণত হইয়া যায়। কারণ, চিকিৎসার নিয়মই হইল, যেই স্বভাবের কারণে অনিষ্ট সৃষ্টি হইয়াছে রোগীকে উহার বিপরীত স্বভাবে অভ্যস্ত করিয়া তোলা । (৩) আত্মা ও স্বভাবের এই চিকিৎসার ক্ষেত্রে সর্বদা ধীর গতি অবলম্বন করিবে। কারণ, স্বভাব বড় ভয়ানক বস্তু । এক দিনেই উহার আমূল পরিবর্তন সম্ভব হয় না! সুতরাং এমন চেষ্টা করিবে না যে, এক দিনেই নিজেকে একেবারে অপমানিত ও জলীল অবস্থায় দাড় করাইয়া সহসাই পূর্ণাঙ্গ যাহেদ বনিয়া যাইবে । এই ক্ষেত্রে এই ধরনের তাড়াহুড়া দ্বারা বিশেষ কোন সুফল অর্জিত হয় না। সুতরাং দিনে দিনে ক্রমে একটি দুইটি স্বভাব ত্যাগ করিয়া এবং একবার যাহা ত্যাগ করা হইল পরবর্তাঁতে উহার উপর মজবুত থাকার চেষ্টা করিয়া অগ্রসর হইতে থাকিলে ইনশাআল্লাহ একদিন গোটা স্বভাবেরই আমূল পরিবর্তন হইয়া যাইবে ৷ ইতিপূর্বে যাহা প্রিয় ছিল. এক্ষণে উহাই অপ্রিয় মনে হইতে থাকিবে এবং কোন কিছু না পাইলে উহার উপর সবর করাও সহজ হইবে । © PDF created by haiderdotnet@Wzmail.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।