৪২ সবর ও শোকর আছে যে, কাম-প্ৰবৃত্তির গোলাম হওয়ার পর উহাকেই বাদশাহী সাব্যস্ত করিয়া মনে করিতেছে, উহার সুবাদেই সে রবুবিয়্যাত পর্যন্ত পৌছিয়া যাইবে । এই শ্রেণীর লোকেরা দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই ক্ষতিগ্রস্ত । এই কারণেই জনৈক যাহেদ বুজুর্গ এক বাদশাহকে বলিয়াছিলেন, তোমার রাজত্্ অপেক্ষা, আমার রাজত্ব অনেক বড় । ঘটনাটি এইরূপ- একদা এক বাদ্শাহ জনৈক জাহেদকে বলিলেন, আপনার কোন কিছুর প্রয়োজন হইলে আমাকে বলুন বুজুর্গ সঙ্গে সঙ্গে জবাব' দিলেন, আমার প্রয়োজনের কথা তোমার নিকট কি বলিব, তোমার রাজত্্ অপেক্ষা আমার রাজতু অনেক বড় । বাদশাহ সবিস্নয়ে উহার ব্যাখ্যা জানিতে চাহিলে বুজুর্গ বলিলেন, তুমি এমন এক বস্তুর গোলাম হইয়া আছ, যেই বস্তুটি আমার গোলাম বাদশাহ পুনরায় এই কথার তাৎপর্য জানিতে চাহিলে বুজুর্গ বলিলেন, তুমি তোমার কাম-প্রবৃত্তি, ক্রোধ, উদর ইত্যাদির গোলাম । আর আমি এই সবের মালিক এবং উহারা আমার গোলাম । সুতরাং দেখা যাইতেছে, সংসার-অনাসক্ত .আল্লাহগত প্রাণ হওয়া তথ যুহদ-ই হইল দুনিয়ার বাদশাহী ৷ এই বাদশাহী হাসিল করিতে পারিলেই পরকালের বাদশাহী লাভ করা যাইবে ৷ যেই ব্যক্তি শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার পিছনে লিপ্ত হইবে সে দুনিয়াতেও বরবাদ হইবে এবং আখেরাতেও ক্ষতিগ্রস্ত হইবে । আর যেই ব্যক্তি সরল-সোজা পথে কায়েম থাকিবে উভয় জাহানেই সে কামিয়াব হইবে । বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া গেল । সেই সঙ্গে ইহাও জানা গেল যে, শয়তান এই সকল বিষয়ে কেমন করিয়া মানুষকে ধোকা দিয়া বিপথগামী করিতেছে। সংশ্লিষ্ট প্রসঙ্গে সুস্পষ্ট ধারণা লাভের পর পার্থেব বিষয়-সম্পদ হইতে বিমুখ হওয়া এবং দুনিয়ার মাল-ছামানা না হওয়ার উপর সবর করা সহজ হইয়া গেল ৷ কারণ, যেই ব্যক্তি পার্থিব ভোগ-বিলাস ত্যাগ করিবে, সে নগদ দুনিয়াতেই বাদশাহী লাভ করিবে এবং পরকাল্দের বাদশাহীরও প্রত্যাশা করিবে । আর যেই ব্যক্তি পার্থিব বিষয়-সম্পদ ও ভোগ-বিলাসে অভ্যস্ত হওয়া অবস্থায় এই সকল বিষয়ে অবগত হইবে, এমন ব্যক্তির এলাজ ও চিকিৎসার জন্য নিছক এই ‘অবগতি’ যথেষ্ট হইবে না। বরং তিন উপায়ে এই শ্রেণীর মানুষের চিকিৎসা করিতে হইবে- (১) পার্থিব বিষয়-সম্পদের স্থান ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাওয়া । কারণ, কাম-প্রবৃত্তির উপকরণ সমূহ দৃষ্টির সন্মুখ হইতে দূর করার ইহাই উত্তম উপায় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।