সবর ও শোকর 8১ Te HE HE Lu 5 Nn sl অর্থাৎ- নিশ্চয় ইহারা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলিয়া রাখে । (সূরা দাহার -- ২৭ আয়াত) hd ITN SF LEE SE ত অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তাহার তরফ হইতে আপনি মুখ SET মোটকথা, পবিত্র কোরআনসহ তাওরাত, ভিত যাবুর এবং অপরাপর আসমানী কিতাবসমূহ মূলতঃ মানুষকে চিরস্থায়ী পরকালের দিকে আহবান জগতেই বাদশাহী হালাতে কাটাইতে পারে। দুনিয়ার বাদশাহীর মর্ম হইল- অস্থায়ী জীবনে যুহদ ও সংসার-অনাসক্তি অবলম্বনপূর্বক যেন অতি সামান্যতেই তুষ্ট থাকে এবং পারলৌকিক বাদশাহীর তাৎপর্য হইল- মানুষ যেন আল্লাহর নৈকট্য হাসিল করিয়া এমন চিরস্থায়ী জীবন লাভ করে, যাহা আর কোন দিন বিনাশপ্রাপ্ত হইবে না । মানুষ যেন পার্থিব জীবনের তুচ্ছ মোহ ত্যাগ করিয়া এমন সৌভাগ্য ও সম্মান লাভ করে যেখানে আর কোন দিন অপমাণিত হইতে হইবে না। পরকালের সেই অন্তহীন জীবন এবং সেই জীবনের অফুরন্ত নাজ-নেয়মত মানুষের চর্মচক্ষু হইতে এমনভাবে গোপন রাখা হইয়াছে যে, মানুষ উহার বাস্তব অবস্থা সম্পর্কে কিছুমাত্র অবগত নহে । শয়তান প্রতিনিয়ত মানুষকে অস্থায়ী দুনিয়ার ভোগবিলাসের দিকে আহবান করিতেছে। কারণ, সে ইহা ভাল করিয়াই জানে যে, মানুষকে দুনিয়ার মোহে আকৃষ্ট করিতে পারিলে তাহাদের হাত হইতে আখেরাত ছুটিয়া যাইবে কারণ, দুনিয়া ও আখেরাত যেন এমন দুইজন সতীন যাহাদের একত্র সহাবস্থা অসম্ভব বটে । একজনের আগমনে অপরজনের অন্তর্ধান অবস্যন্তাবী । যুহদ ও সংসার বিরাগকে এই কারণে বাদশাহী বলা হইয়াছে যে, মানুষ উহার ফলে ক্রোধ ও প্রবৃত্তিকে বশ করিয়া উহার মালিক হইয়া যায়। এই পর্যায়ে মানুষ এমন অবস্থায় উপনীত হয় যে, অতঃপর তাহার যাবতীয় কামনা-বাসনা দ্বীনের অনুগত হইয়া যায়। বস্তুতঃ ইহাই মানব জীবনের চরম সাফল্য এবং ইহাকেই বাদশাহী বলা হইয়াছে। পক্ষান্তরে মানুষ নিজেই যদি প্রবৃত্তির বশ হয়, তবে সেই ক্ষেত্রে সে যেন উদর ও কাম-প্রবৃত্তির গোলাম হইয়া চতুস্পদ জানোয়ারে পরিণত হয়। এমতাবস্থায় তাহার গলদেশে প্রবৃত্তি ও শাহ্ওয়াতের রশি বাধিয়া দেওয়া হয় এবং কাম-প্রবৃত্তি তাহাকে যথেচ্ছা টানিয়া ফিরাইতে থাকে । এখানে লক্ষণীয় বিষয় হইল- মানুষ এমনই ধোকায় পড়িয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।