80 সবর ও শোকর যেখানে জিল্পুতির কিছুমাত্র সম্ভাবনা নাই; সে এমন নিরাপত্তা কামনা করিতেছে, যেখানে খওফ ও ভয়ের কোন নাম নিশানাও নাই; সে এমন জীবনোপকরণ লাভের অভিলাষী, যেখানে আর কোন দিন অভাব তাহাকে স্পর্শ করিবে না; বান্দা এই ক্ষেত্রে এমন সৌভাগ্যশালী হওয়ার প্রত্যাশী, যেখানে আর কোন দিন লে অনু হওয়ার আশংকা থাকিবে না। এই সমস্ত বিষয়ই হইল রব্বয্যাতের অন্তর্ভুক্ত, যাহা পারলৌকিক জীবনের সহিত সম্পৃক্ত । সুতরাং কোন মানুষ যদি ইহা কামনা করে, তবে কি কারণে ইহা নিন্দনীয় হইবে? বরং বান্দার পক্ষে এমন একটি জগৎই কামনা করা কর্তব্য যাহা আর কোন দিন তাহার নিকট হইতে বিচ্ছিন্ন হইবে না । এই জগত তথা মানুষের বসবাসের আবাস দুই প্রকার ৷ প্রথমতঃ সেই জগৎ যাহা অস্থায়ী ও বিলীয়মান। এই জগতে মানুষ বিবিধ দুঃখ-কষ্ট, রোগ-ব্যাধি ও বালা-মুসীবতের শিকার হয়। কিন্তু ইহা নগদ ও খুব তাড়াতাড়ি মানুষের হস্তগত হয় । ইহার নাম দুনিয়া । মানুষের বসবাসের জন্য আরো একটি জগত আছে, যাহা অনন্ত ও স্থায়ী । এখানে মানুষ কোনরূপ দুঃখ-কষ্ট ও কদর্যতার স্পর্শে আসিবে না। কিন্তু মানুষ এই জগতের অধিকারী হইতে কিছু বিলম্ব হইবে। ইহার নাম আখেরাত । এদিকে মানুষ যেহেতু নগদ' ও দ্রুতপ্রাপ্তিতে অধিক উৎসাহী এবং বাকীর তুলনায় নগদকেই. প্রাধান্য দিয়া থাকে; সুতরাং শয়তান মানুষের এই মনোভাব লক্ষ্য করিয়া নগদ দুনিয়াকে তাহাদের সম্মুখে আকর্ষণীয় করিয়া তুলিয়া ধরে এবং বিবিধ কৌশলে আখেরাতের প্রতি তাহাদিগকে নিরুৎসাহিত করার জাল বিস্তার করে। শয়তানের এই প্রতারণার শিকার হইয়া দুনিয়াতে লিপ্ত হওয়ার পর্ পরকালের সুখের প্রত্যাশী হওয়া কোনক্রমেই সুস্থ বিবেকের কর্ম হইতে পারে না । হাদীসে পাকে এই শ্রেণীর লোকদিগকেই নির্বোধ বলা হইয়াছে। সুতরাং যাহাদের পক্ষে পরকালের চিরস্থায়ী সুখ লাভ করার সৌভাগ্য না হয়, তাহারা শয়তানের কুমন্ত্রণায় প্রতারিত হইয়া অস্থায়ী দুনিয়ার সুখ-ভোগে লিপ্ত হইয়া পড়ে পক্ষান্তরে আল্লাহ পাক যাহাকে পরকালের সৌভাগ্য অর্জনের তাওফীক দান কক্কেন, সেই ব্যক্তি নিজেকে শয়তানের ফাদ হইতে রক্ষা করিয়া আখেরাতের পথে অগ্রসর হয়। প্রথমোক্ত ন ER CR GR যা LEN IEE E33 অর্থাৎ- কখনো না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস এবং পরকালকে উপেক্ষা কর। (সূরা ক্িয়ামাহ -- ২০-২১ আয়াত)' অন্য আয়াতে এরশাদ হইয়াছে- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।