ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৩৯ অনুরূপভাবে আধ্যাত্মিক জগতের ক্ষেত্রেও কোন বৎসর ও মাস তীহার ব্হমত ও করুণা বর্ষণ হইতে বিরত থাকে না। সুতরাং বান্দার করনীয় হইল- নিজের অন্তরকে যাবতীয় শাহওয়াত ও কামনা-বাসনার আবর্জনা হইতে পরিষ্কার করিয়া আশার বীজ বপনের পর আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করিতে থাকা ৷ আকাশে সকল মৌসুমেই মেঘ দেখা দিতে পারে কিন্তু বর্ষা মৌসুমের মেঘ দ্বারা যেমন বৃষ্টি বর্ষণের অধিক আশা করা হয়, অনুরূপভাবে আল্লাহর সেই সকল দান দ্বারা রহমতের অধিক আশা করা যাইতে পারে। হযরত জোনায়েদ্‌ (রহঃ) বলেন, দুনিয়া ত্যাগ করিয়া পরকালে গমন করা সহজ, কিন্তু সৃষ্টিকর্তার মোকাবেলায় সৃষ্টিকে ত্যাগ করা বড় কঠিনু। তদপেক্ষা কঠিন হইল স্বীয় নফসকে উপেক্ষা করিয়া আল্লাহর পথে অগ্রসর হওয়া । আরো কঠিন হইল আল্লাহর প্রশ্নে সবর করা । এই বক্তব্যে প্রথমতঃ তিনি নফসের মোকাবেলায় সবরের কাঠিন্যের কথা উল্লেখ করিয়াছেন । অতঃপর সৃষ্টিকে ত্যাগ করার কাঠিন্যের কথা উল্লেখ করিয়া বলিয়াছেন, মানুষের আত্মা ও নফসের সহিত যতকিছুর সম্পর্ক রহিয়াছে উহার মধ্যে সর্বাধিক কঠিন ও মারাত্মক সম্পর্ক হইল সৃষ্টির সহিত সম্পর্ক এবং দুনিয়ার মোহাব্বত। উহার কারণ হইল- ক্ষমতা, নেতৃত্ব ও কর্তৃত্বের মোহ । মানুষের নিকট এই নেতৃত্বের মোহ এমনই মোহনীয় যে, দুনিয়ার সকল কিছু অপেক্ষা উহার বাসনাই অধিক প্রবল । আসলে মানুষের অন্তরে এই নেতৃত্্‌ ও কর্তৃত্বের বাসনা প্রবল হওয়াই স্বাভাবিক । কারণ, এই ক্ষেত্রে মানুষ এমন একটি বিষয় কামনা করে যাহা আল্লাহ. পাকের সিফাত সমূহের অন্তর্ভুক্ত । উহার নাম হইল 'রবুবিয়্যাত’ ৷ মানুষের অন্তরে এই রবুবিয়্যাত কাম্য ও প্রিয় হওয়ার কারণ হইল, রবুবিয়্যাতের সাথে উঁহার সাদৃশ্যতা রহিয়াছে। যেমন কালামে পাকে এরশাদ হইয়াছে- ST ls CI YS অর্থাৎ- বলিয়া দিনঃ রহ আমার পালনকর্তার (সুরা ন _ ৮৫ আয়াত) EE EET EEE OE নহে। বরং এই কারণে উহার নিন্দা করা হয় যে, মানুষের অন্তরে উহা উদয় হওয়ার পর শয়তান মরদূদ মানুষকে ধোকা দিয়া গোমরাহ করিয়া ফেলে। অন্যথায় এই রবুবিয়্যাত কোন নিন্দনীয় বিষয় নহে; বরং উহা পারলৌকিক সাফল্যের কারণ হইতে পারে। কারণ, রবুবিয়্যাত চির অক্ষয় ও চিরস্থায়ী আল্লাহর সিফাত ৷ সুতরাং বান্দা যদি উহার সহিত সাদৃশ্যপূর্ণ কোন সিফাতের প্রত্যাশা করে তবে উহার অর্থ দাড়াইতেছে- বান্দা এমন অক্ষয় জীবন কামনা ‘করিতেছে যার কোন বিনাশ নাই; সে এমন ইজ্জত লাভ করিতে চাহিতেছে, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।