৩৮ সবর ও শোকর মোজাহাদার ক্ষেত্রে গোটা সময়ের "মধ্যে এমন কিছু অবস্থাও সৃষ্টি হইবে যাহা জিকির-ওজিফার ক্ষেত্রে প্রতিবন্ধক হইয়া দাড়াইবে ৷ যেমন- রোগ-ব্যধি, কোন মানুষ কর্তৃক উৎপীড়ন, কোন সাক্ষাৎপ্রার্থী দ্বারা বিঘনুসৃষ্টি কিংবা যেই ব্যক্তি আহার-পানীয় ইত্যাদির যোগান দেয় তাহার সঙ্গে সাক্ষাত ইত্যাদি । তা ছাড়া নিজের আহার-পোশাক ও জরুরী আসবাব যদি নিজেই যোগাড় করা হয় তবে উহার জন্যও একটি সময় বাহির করিতে হয়। এই সকল আবশ্যকীয় কর্ম ব্যতীত অবশিষ্ট সময়ে অন্তর সাফ 'থাকিবে বটে । অবশ্য এইভাবে দীর্ঘ দিন মোজাহাদা করার পরও হয়ত আধ্যাত্ম বিষয়ে একশত ভাগের এক ভাগও সাফল্য আৰ্জিত হইবে না৷ অর্থাৎ উহার অবস্থা যেন রিজিক ও শিকারের মত । অনেক সময় দেখা যায় সামান্য মেহনতের পরই প্রচুর রিজিক ও বড় শিকার হাতে আসে । আবার অনেক সময় দীর্ঘ মেহনতের পরও খুব সামান্যই পাওয়া যায় ৷ অর্থাৎ এই ক্ষেত্রে মানুষের চেষ্টার কিছুমাত্র দখল নাই ৷ এমন নহে যে, চেষ্টা করিলেই পাওয়া যাইবে ৷ সুতরাং আল্লাহ পাকের ইচ্ছার উপরই পরিপূর্ণ নির্ভরশীল হইতে হইবে । মানুষের করণীয় কেবল এতটুকু যে, নিজেকে আল্লাহর আকর্ষণের উপযুক্ত বানাইয়া রাখা । উহার উপায় হইল- ষেই সকল বিষয় মানুষকে দুনিয়ার দিকে আকর্ষণ করে উহা ছিন্ন করিয়া দেওয়া । কারণ উপরের আকর্ষণ তখনই ফলোদয় হইবে, যখন নিম্নের আকর্ষণ কর্তন করিয়া দেওয়া হইবে।, এতদ ভর বিষয়াদি: এারতীর জানবার হইত জাসযানী ৷ যেমন কালামে পাকে এরশাদ হইয়াছে- Ley US CESS অৰ্থাৎ- “আকাশে রহিয়াছে তোমাদের রিজিক ও naib a Re আল্লাহর আকর্ষণ ও তাঁহার মারেফাত অপেক্ষী বড়'মেযমত আর কি হইতে পারে? উর্ধজগতের কার্যাবলী আমাদের নজর হইতে অদৃশ্য । আমরা এই কথা বলিতে পারি না যে, তিনি কখন আমাদের উপর রিজিকের সামান নাজিল করিবেন। আমাদের কর্তব্য কেবল পাত্রটি প্রস্তুত করিয়া আল্লাহর রহমতের জন্য যথাযথভাবে অপেক্ষা করিতে থাকা । যেমন জমির আবর্জনা পরিষ্কার করিয়া হাল চাষের পর উহাতে বীজ বপন করা হইল, কিন্তু যতক্ষণ বৃষ্টি বর্ষণ না হইবে ততক্ষণ এই প্রচেষ্টা ফলোদয় হইবে না । অথচ কৃষকের এই বিষয়ে কিছুই জানা নাই যে, আকাশ হইতে কখন বৃষ্টি বর্ষণ হইবে । কিন্তু যেহেতু আল্লাহর রহমতের উপর এই ভরসা আছে যে, কোন বৎসরই তিনি বৃষ্টিশূন্য রাখেন না, এই বিশ্বাস ও এক্টীনের প্রেক্ষিতেই এতসব মেহনত বরদাশত করা হয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।