সবর ও শোকর ৩৭ কুস্তিগীরকে প্রতিশ্রুতি দেওয়া হইল- তুমি যদি প্রতিপক্ষকে পরাস্ত করিতে পার, তবে তোমাকে পুরস্কার দেওয়া হইবে । যেমন ফেরাউন হযরত মূসা (আঃ)-এর মোকাবেলায় যাদুকরদিগকে বলিয়াছিল, তোমরা যদি জয়ী হইতে পার, তবে তোমাদিগকে আমার প্রিয়পাত্র বানাইয়া লইব । দ্বিতীয় চিকিৎসাটি হইতেছে- যেমন কোন বালককে কুস্তিপীর ও সৈনিক বানাইতে চাহিলে শুরু হইতেই তাহাকে এই বিষয়ে অভ্যস্ত করিয়া তোলা যেন সংশ্লিষ্ট বিষয়ের প্রতি তাহার মনের আকর্ষণ এবং শক্তি ও সাহস বৃদ্ধি পাইতে থাকে কিন্তু যেই ব্যক্তি সবরের সহিত মোজাহাদা ও সাহসই পরিত্যাগ করিয়া বসিবে, তাহার দ্বীনী জযবা দুর্বল হইয়া পড়িবে এবং সে কামভাবের উপর জয়ী হইতে পারিবে না । আর যেই ব্যক্তি খাহেশাত ও প্রবৃত্তির বিপরীত কাজ করিতে অভ্যস্ত হইবে, সে নিজের ইচ্ছামত কামভাবকে নিয়ন্ত্রণ করিতে পারিবে। মোটকথা, সবরের সকল ক্ষেত্রেই এই পদ্ধতিটি প্রযোজ্য হইবে । সর্বপ্রকার সবর এবং উহার এলাজ ও চিকিৎসার বিস্তারিত বিবরণ এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নহে। মনের বাতেনী হালাতকে দমন করিয়া সুপথে পরিচালিত করা বড় কঠিন কর্ম বটে ৷ উহার উপায় হইল- জাহেন্্রী খাহেশাত তথা বাহ্যিক কামনা-বাসনা সমূলে বর্জন করিয়া নির্জনতা অবলম্বনপূর্বক ধ্যান-মোরাকাবা এবং জিকির-ফিকিরে মনোনিবেশ করা । অন্যথায় মনের শংকা-সন্দেহ' ও ওয়াসওয়াসা মনকে দোদুল্যমান অবস্থায় নিপতিত করিবে । সুতরাং এই অবস্থা হইতে নিকস্কৃতির একমাত্র উপায় হইল- নিজের বন্ধু-বান্ধব, বিষয়-সম্পদ তথা যাবতীয় জাহেরী-বাতেনী ঘনিষ্ঠতা বর্জন করিয়া নিজের সামর্থ অনুযায়ী নির্জনঁতা অবলম্বন করা। অতঃপর হিম্মতের সহিত দিল-দেমাগ ও ধ্যান-খেয়ালকে একত্রিত করিয়া উহা কেবল আল্লাহতে নিবেদিত করা । এই অবস্থায় উত্তীর্ণ হওয়ার পর এই অবস্থাকেই যথেষ্ট মনে না করা- যতক্ষণ না ধ্যানমগনুতা দ্বারা আধ্যাত্মিকভাবে আসমান-জমিনের সৃষ্টি-রহ্স্য এবং আল্লাহর মারেফাত-জগতে পরিভ্রমণ করিতে সক্ষম হইবে । এই অবস্থা হাসিল করার পর আশা করা যায় শয়তানের প্রতারণার শিকার হওয়ার আশংকা দূর হইবে ৷ বর্ণিত আধ্যাত্মিক শক্তি অর্জন যদি সম্ভব না হয় তবে এই ক্ষেত্রে মুক্তির উপায় হইল, সর্বদা জিকির-ওজিফা, নামাজ-তেলাওয়াত ইত্যাদিতে মশগুল থাকা এবং মুহুর্তের জন্যও গাফেল না হওয়া । সেই সঙ্গে মনের উপরও যাতনা উপস্থিত করিবে । কারণ, বাহ্যিক জিকির-ওজিফা দ্বারা মন আল্লাহতে নিবিষ্ট হয় না। উহার জন্য বরং বাতেনী ফিকির আবশ্যক । এই সকল বিষয় সম্পন্ন হওয়ার পর কেবল মৃত্যুপরবর্তী অবস্থার ফিকিরই অন্তরে অবশিষ্ট থাকিবে । অবশ্য এই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।