৩৬ সবর ও শোকর ক্ষেত্রেই এই পদ্ধতিটি উপকারী ও কার্যকর । এই কারণেই হাদীসে পাকে বিবাহ করার সামর্থ্য না থাকার ক্ষেত্রে রোজা রাখার প্রতি উৎসাহিত করা হইয়াছে। মোটকথা, বর্ণিত তিন প্রকার চিকিৎসার খাদ্য নিয়ন্ত্রণের অবস্থাটি যেন আবধ্য জন্তু বা খেপা কুকুরকে খাবার না দেওয়া, যেন উহার শক্তি ত্রাস পাইয়া নিয়ন্ত্রণে চলিয়া আসে । দ্বিতীয় চিকিৎসাটি হইল- কুকুরের সন্মুখ হইতে গোশত সরাইয়া রাখা, যেন উহা দেখিতে না পায় এবং চাহিদাও পয়দা না হয়। তৃতীয় চিকিৎসাটি হইল- কুকুরের চাহিদার খাবার সামান্য পরিমাণে দেওয়া, যেন শাসনে সবর করিতে পারে। এদিকে দ্বীনী জযবাকে দুইভাবে শক্তি যোগানো যাইতে পারে- | (১) মনকে মোজাহাদা ও সাধনার উপকারিতা এবং ইহকাল ও পরকালে উহার শুভ পরিণামের প্রতি উৎসাহিত করা ৷ উহার উপায় হইল- সবরের ফজিলত এবং উহার উপকারিতা সম্পর্কে যেই সকল হাদীস ও রেওয়ায়েত বর্দিত হইয়াছে উহা বেশী বেশী পর্যালোচনা করা । যেমন এক রেওয়ায়েতে আছে- কোন বস্তু বিনষ্ট হইয়া যাওয়ার পর যদি উহার উপর সবর করা হয়, তবে এই সবরের কারণে আল্লাহ পাকের নিকট ও বিনাশপ্রাপ্ত বস্তু অপেক্ষা অধিক বিনিময় পাওয়া যায়। কেননা, এই ক্ষেত্রে প্রাপ্ত বিনিময় ঈর্ষণীয় বটে । অর্থাৎ ষেই বস্তুটি বিনষ্ট হইয়াছে, উহা দ্বারা মানুষ কেবল জীবনকালেই উপকৃত হইত ৷ কিন্তু উহার উপর সবর করার কারণে যেই ‘বিনিময়’ পাওয়া যাইবে, উহা দ্বারা মৃত্যুর পর অনন্তকাল উপকৃত হওয়া যাইবে উহার উদাহরণ যেন এমন লেনদেনের মত, যেই ক্ষেত্রে কোন নিকৃষ্ট বস্তু প্রদান করিয়া পরবর্তীতে উহার বিনিময়ে উৎকৃষ্ট বস্তু লাভের চুক্তি স্থির হয়। এইরূপ ক্ষেত্রে প্রদত্ত নিকৃষ্ট বস্তুর জন্য আক্ষেপ করার কোন প্রশ্নই আসে না । বিষয়টা মারেফাতের সহিত সংশ্লিষ্ট এবং ইহা ঈমানের একটি অংশ । এই মারেফাত কখনো শক্তিশালী হয় আবার কখনো হয় দুর্বল । এই মারেফাত শক্তিশালী হইলে দ্বীনী জযবার শক্তি বৃদ্ধি ঘটিয়া উহাতে উদ্দীপনা সৃষ্টি হয়। আর উহা দুর্বল হইলে দ্বীনী জযবাও দুর্বল হইয়া পড়ে ৷ (২) ক্ৰমে দ্বীনী জযবা দ্বারা শাহওয়াতী জযবাকে পরাভূত করার অভ্যাস গড়িয়া তোলা এবং এই বিজয়ের স্বাদ অনুভব করা । অবশ্য এই বিজয়কে বিরাট কিছু মনে করার বিশেষ কোন কারণ নাই ৷ কারণ, অভ্যাস ও দক্ষতা স্বাভাবিক নিয়মেই আমলের শক্তিবৃদ্ধি ঘটায় । এই কারণেই যাহারা কায়িক পরিশ্রম করে যেমন কৃষক, সৈনিক প্রভৃতি তাহারা দরজী, আতর বিক্রেতা, ফকীহ ও সাধু ব্যকিগণের তুলনায় অধিক শক্তিশালী হইয়া থাকে৷ উপরে বর্ণিত দুই পদ্ধতির চিকিৎসার মধ্যে প্রথমটির স্বরূপ যেন কোন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।