ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৩৫ দৃষ্টির হেফাজত সৃস্তব হইলেও নিজের মনকে কিছুতেই নিয়ন্ত্রণ ফরিতে পারিতেছে না । মন সর্বদা কেবলই তাহাকে ব্যভিচার ও কামভাবের সহিত জড়াইয়া রাখিতেছে। ফলে সে নিয়মিত এবাদত-বন্দেগীতে মনোনিবেশ করিতে পারিতেছে না। এই অবস্থার এলাজ ও প্রতিকার এই- ইতিপূর্বেই আমরা বলিয়াছি যে, দ্বীনী জযবা"ও শাহওয়াতী জযবার মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হইতে থাকে। এক্ষণে আমরা যদি উহার এক পক্ষকে জয়ী করিতে চাই, তবে সেই পক্ষকে শক্তি যোগাইতে হইবে এবং অপর পক্ষের উপর চাপ সৃষ্টি করিতে হইবে । উপরে বর্ণিত উদাহরণে দ্বীনী জযবা হইল কামভাব হইতে নিজেকে হেফাজত করা এবং কামভাবটি হইল শাহ্ওয়াতী জযবা । এই আবশ্যক ৷ কামপ্রেরণাকে দুর্বল ও শক্তিহীন করার উপায় তিনটি- (১) অনুসন্ধান করিলে দেখা যাইবে যে, বিবিধ প্রকার উপাদেয় ও পর্যাপ্ত খাবারই হইতেছে কামোত্তেজনার শক্তির মূল উৎস । সুতরাং খাদ্য নিয়ন্ত্রণ, নিয়মিত রোজা রাখার অভ্যাস, ইফতারের সময় হালকা খাবার গ্রহণ এবং কামোত্তেজক খাবার যেমন গোশত ইত্যাদি বর্জন করিতে হইবে । (২) কামভাব জাগ্রত হওয়ার কোন উপকরণ মওজুদ থাকিলে উহা বর্জন করিতে হইবে ৷ উহার প্রধান উপকরণ হইল দৃষ্টি । কারণ, কুদৃষ্টির ফলেই মন ক্ৰমে উহার দিকে আকৃষ্ট হয়। সুতরাং উহা হইতে আত্মরক্ষার উত্তম উপায় হইল এমন নির্জন বাস অবলম্বন যেখানে অবস্থান করিয়া এমন কাহারো উপর গিছাল ইড়র জারা নার হারে গা এরা দত HLL So iS Ti অর্থাৎ- “দৃষ্টি হইল ইবলীসের একটি অন্যতম তীর ৷” এই তীর সে এমনভাবে নিক্ষেপ করে যে, চক্ষু বন্ধ করা ব্যতীত উহাকে প্রতিহত করার অন্য কোন ঢাল নাই ৷ সুতরাং মানুষ যখন সুন্দরী নারীদের আনাগোনার স্থান ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাইবে, তখন আর এই তরীর তাহার গায়ে লাগিবে না। (৩) মানুষ যেই জিনিস কামনা করে, বৈধ উপায়ে সেই কাম্য বস্তু দ্বারা মনের চাহিদা পূরণ করিয়া লইবে। আলোচিত প্রশ্নে মানুষের কাম্য বস্তু হইল নারী । সুতরাং এই ক্ষেত্রে বিবাহ দ্বারা বৈধ উপায়ে মনের চাহিদা পুরণ করিবে। কারণ, এই ক্ষেত্রে মনের চাহিদার যাবতীয় উপকরণ স্ত্রীর মধ্যে পাওয়া যাইবে । অতএব, নিষিদ্ধ পাত্রে গমনের কোন প্রশ্নই আসে না। অধিকাংশ মানুষের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।