ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

রমীছাকে দেখিয়াছি । f এক বুজুর্গ বলেন, “সবরে জামীল” (উত্তম সবর) হইল, অন্য সকলের সঙ্গে বিপদগ্রস্ত ব্যক্তির মধ্যে কোন্‌ পার্থক্য দৃষ্ট না হওয়া ৷ মৃতের জন্য চোখের পানি ফেলিলে সবরকারীদের তালিকা হইতে বাদ পড়িতে হইবে না ৷. কারণ, ইহা মানবের স্বভাবজাত চেতনার দাবী । মানব স্বভাবে আমৃতু ইহার উপস্থিতি অনিবার্য । এই কারণেই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ইবরাহীমের ইন্তেকাল হইলে তীহার চক্ষু হইতে অশ্র প্রবাহিত হইয়াছিল । এই দৃশ্য দেখিয়া উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো আমাদিগকে এইরূপ করিতে নিষেধ করিয়াছিলেন । এরশাদ হইল- . তোল প্পণপা LG caf ole om alps SG ELT SL অর্থাৎ- ইহা করুণা, যাহারা করুণা করে, তাহারা আল্লাহ পাকের করুণা প্রাপ্ত হ্য়। এদিকে শয়তান মানুষের পিছনে লাগিয়াই আছে এবং কেয়ামত পর্যন্ত সে তাহার এই অপতৎপরতা অব্যাহত রাখিবে। তবে মানুষের অন্তরে যদি আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন ফিকির না থাকে, তবে সেই ক্ষেত্রে শয়তান মানুষকে প্রতারিত করিতে পারিবে না। এইরূপ অবস্থায় মানুষ মোখলেছ বান্দাদের মধ্যে গণ্য হয় এবং কোরআনের বাণী অনুযায়ী শয়তানের আক্রমণ হইতে নিরাপদ থাকে। সুতরাং কোন অবস্থাতেই এমন কল্পনা করা যাইবে না যে, অন্তরে আল্লাহর ফিকিরও 'খাকিবে না আবার শয়তানের প্ররোচনা হইতেও নিরাপদ থাকিবে । কারণ শয়তান মানবদেহে রক্ত প্রবাহের মত বিচরণ করিতে থাকে। উহার অবস্থা যেন কোন পাত্রে তরল পদার্থের অবস্থানের মত ৷ যদি কেহ্‌ এমন কামনা করে যে, কোন পাত্র হইতে বায়ু নিস্কাষণ করিয়া ফেলা হইবে এবং উহাতে পানি বা অন্য কোন তরল পদার্থও প্রবেশ করিবে না- ইহা কোনক্রমেই সম্ভব নহে। বরং এঁ পাত্র হইতে যেই পরিমাণ পানি বাহির করা হইবে, সেই পরিমাণেই উহাতে বায়ু প্রবেশ করিবে। ঠিক তদ্বপ যেই অন্তর আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল এবং দ্বীনের ফিকিরে পরিপূর্ণ থাকিবে, সেই অন্তর শয়তানের প্রভাব হইতে মুক্ত থাকিবে । আর দ্বীনী ফিকির হইতে যেই পরিমাণ শূন্য হইবে, শয়তানের প্ররোচনাও উহাতে সেই পরিমাণেই ক্রিয়া করিবে এবং শয়তান তাহার সহচর হইবে। কালামে পাকে এরশাদ হইয়াছে- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।