ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩২ সবর ও শোকর নিয়মিত আহারে বিষ্ন- ইত্যাদি অবস্থা প্রকাশ পাইবে । এই সকল কর্ম মানুষের এখতিয়ারাধীন.৷ কিন্তু সবর করার ক্ষেত্রে এই সকল বিষয় হইতে আত্মরক্ষা করা ওয়াজিব । আল্লাহর পক্ষ হইতে যখন যাহা হয় উহাতে সন্তুষ্ট থাকিবে এবং মুখে উহার বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপন করিবে না। তাছাড়া পানাহারের নিয়মিত. অভ্যাসেও কোন পরিবর্তন করিবে না । মনে করিতে হইবে, হারানো বস্তুটি আমার নিকট আমানত ছিল এবং এক্ষণে মালিক উহা আমার নিকট হইতে ফেরৎ লইয়া গিয়াছেন। রমীছা উম্মে সুলাইম বর্ণনা করেন, আমার শিশুপুত্রটি যখন ইন্তেকাল করে তখন আমার স্বামী হযরত আবু তালহা গৃহে উপস্থিত ছিলেন না। আমি মৃতদেহটি ঘরের এক কোণে নিয়া ঢাকিয়া রাখিলাম। উহার কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে আসিলেন। আমি যথারীতি তাহার সম্মুখে খাবার পরিবেশণ করিলাম । আহারে বসিয়া তিনি অসুস্থ ছেলের অবস্থা জিজ্ঞাসা করিলে আমি সংক্ষেপে বলিলাম, আল্হামদুলিল্পাহ সে ভাল আছে। আমার এই মন্তব্যের তাৎপর্য ছিল এই- ছেলেটি অসুস্থ হওয়ার পর তুলনামূলকভাবে সেই রাতেই সর্বাধিক শান্তিতে কাটিয়াছিল। পরে আমি অন্যান্য দিনের তুলনায় অধিক সাজসজ্জা করিয়া স্বামীর সঙ্গে সয্যাথহণ করিলাম এবং তিনি আমার সঙ্গে সহবাস করিলেন। অতঃপর আমি স্বামীকে বলিলাম, আমাদের প্রতিবেশীর কাণ্ড দেখুন, সে এক ব্যক্তির নিকট হইতে একটি বস্তু চাহিয়া আনিয়াছিল। এখন মালিক উহা ফেরৎ লইয়া গেলে সে মাতম শুরু করিয়া দিয়াছে । আমার স্বামী হযরত আবু তালহা (রাঃ) বলিলেন, প্রতিবেশীটি যদি এইরূপ করিয়া থাকে তবে সে খুব অন্যায় করিয়াছে। এইবার আমি বলিলাম, আপনার ছেলেটি আল্লাহর পক্ষ হইতে ধারস্বরূপ ছিল । আল্লাহ এখন তাহা ফেরৎ লইয়া গিয়াছেন। এই কথা শুনিয়া তিনি আল্লাহর শোকর আদায় করিয়া বলিলেন- “ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন”। পর দিন প্রভাতে তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বিস্তারিত ঘটনা বর্ণনা করিলেন বিবরণ শুনিয়া আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ দোয়া করিলেন, এলাহী! এ রাতের ব্যাপারে তুমি বরকত দান কর । বর্ণনাকারী বলেন, আল্লাহর রাসূলের উপরোক্ত মসজিদে কোরআন তেলাওয়াত করিতে দেখিয়াছি। এদিকে হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলে মকবুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, মামি স্বপুযোগে বেহেশতে প্রবেশ করিবার পর তথায় আবু তালহার স্ত্রী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।