সবর ও শোকর ৩১ লিখা ছিল- - IAT LHL ALP OA Ar - ELIS TS Ll অর্থাৎ- আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন ৷: আপনি আমার দৃষ্টির সামনে আছেন। | (সূরা তুর - ৪৮ আয়াত) একবার ফাতাহ মুসেলীর স্ত্রী পা পিছলাইয়া পড়িয়া গেলে তাহার পায়ের. : নখ উল্টাইয়া যায় । কিন্তু তিনি সঙ্গে সঙ্গে হাসিয়া উঠিলেন। লোকেরা জিজ্ঞাসা করিল, আপনার কি কষ্ট হইতেছে না? জবাবে তিনি বলিলেন, এই দুর্ঘটনার উপর সবর করিলে যেই ছাওয়াব হইবে, উহার আনন্দের কারণেই আমার কষ্ট অনুভব হইতেছে না। হযরত দাউদ (আঃ) হযরত সুলাইমান (আঃ)-কে বলিলেন, তিনটি বিষয় দ্বারা মোমেনের তাক্ওয়া প্রমাণিত হয়- (১) যাহা হাতে আসে নাই উহার উপর: উত্তম তাওয়াক্কুল করা, (২) যাহা হাতে আসিয়াছে উহাতে সন্তুষ্ট থাকা, (৩) কোন বস্তু একবার প্রাপ্ত হওয়ার পর পুনরায় উহা হাতছাড়া হইয়া গেলে উহাতে উত্তমরূপে সবর করা । রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন- das ABN snes LIES Sls Sins MLSE os অর্থাৎ- তুমি তোমার কষ্টের অভিযোগ করিও না এবং মুসীবতের কথা আলোচনা করিও না- ইহাই আল্লাহর হকের পরিচয় । একদা-এক বুজুর্গ কাধে থলী 'ঝুলাইয়া কি কাজে পথে বাহির হইলেন। কিছুক্ষণ পর তিনি থলীতে হাত ঢুকাইয়া দেখিলেন উহাতে টাকার বেগ নাই । পরে তিনি যখন বুঝিতে পারিলেন যে, উহা চুরি হইয়া গিয়াছে, তখন এইরূপ বরকত দেন। সম্ভবতঃ আমার তুলনায় এ ব্যক্তিরই এই টাকার প্রয়োজন বেশী ছিল। এই হইল আল্লাহর পথের পথিকগণের হালাত ৷ এখানে প্রশ্ন উঠিতে পারে যে, মুসীবতের সময় মানুষ কেমন করিয়া সবরের মর্যাদা লাভ করিবে? ইহা তো মানুষের এখতিয়ারী বিষয় নহে। কারণ অন্তরে মুসীবতের প্রতি অশ্রদ্ধা ও ঘৃণা না থাকার নাম যদি হয় সবর, তবে ইহা মানুষের এখতিয়ারভুক্ত হইতে পারে না। উহার জবাব হইল- মানুষ সবরকারীদের তালিকা হইতে তখনই বাদ পড়িবে যখন বিপদে চরম হা-হুতাশ প্রকাশ করিয়া স্বীয় মুখমণ্ডলে করাখাত, পরিধেয় বস্তু ছিড়িয়া ফেলা, উঠিতে-বসিতে কেবলই সেই বিপদের উল্লেখ, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।