ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

২৮ সবর ও শোকর উপরোক্ত আয়াতে যেই সবরের কথা বলা হইয়াছে, উহার উদ্দেশ্য হইল, প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে সবর করা । প্রতিশোধের ক্ষেত্রে সবর করার মর্তবা অনেক বেশী কেসাস ইত্যাদির ক্ষেত্রে যাহারা ক্ষমা করিয়া দেয় আল্লাহ পাক তাহাদের প্রশংসা করিয়াছেন। এরশাদ হইয়াছে- VES fH Hp: a A A YZ an NF FES rl Ss ROT IH EBL Le ILS SE 317 অর্থাৎ- আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে এঁ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করিবে, যেই পরিমাণ তোমাদিগকে কষ্ট দেওয়া হয় । যদি সবর কর, তবে তাহা সবরকারীদের জন্য উত্তম । (সূরা নহল -- ১২৬ আয়াত) রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন IB LE LG Plcl ibs is অর্থাৎ- যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তুমি তাহার সঙ্গে সম্পর্ক স্থাপন কর। যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাহাকে দান কর । যে তোমার উপর জুলুম করে, তুমি তাহাকে ক্ষমা কর । আমি ইঞ্জিল কিতাবে দেখিয়াছি, হযরত ঈসা আলাইহিস্‌ সালাম ফরখীইয়াছেন, পূর্ব হইতেই তোমাদের উপর এই নির্দেশ আছে যে, দাতের বদলায় দাত এবং নাকের বদলায় নাক অর্থাৎ কেহ তোমার যেই পরিমাণ অনিষ্ট করে, তুমিও তাহার সেই পরিমাণই অনিষ্ট কর । কিন্তু আমি বলি, অনিষ্টের বদলায় অনিষ্ট করিও না। কেহ তোমার ডান গালে আঘাত করিলে বাম গালটিও তাহার দিকে আগাইয়া দাও! কেহ তোমার চাদর লইয়া গেলে তোমার লুঙ্গিটিও তাহাকে দিয়া দাও। কেহ অকারণে তোমাকে এক মাইল দূরে লইয়া গেলে তুমি তাহার সঙ্গে আরো দুই মাইল আগাইয়া যাও। এই সকল বিবরণ দ্বারা জানা গেল যে, অনিষ্ট-উৎপীড়ন ও জুলুমের মোকাবেলায় সবর করা হইল সবরের উচ্চতর স্তর ৷ | তৃতীয় পর্যায়ে হইল এমনসব বিষয়, যেইগুলির শুরু বা শেষে বান্দার কিছুমাত্র এখতিয়ার নাই। যেমন কোন আপন জনের মৃত্যু, সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি কিংবা কোন অঙ্গহানী ইত্যাদি । এই সকল বিপদাপদে সবর করাও উত্তম সবর। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, পবিত্র কোরআনে তিন প্রকার সবরের কথা বলা হইয়াছে। (১) ফরজ কর্মসমূহ সম্পাদনের ক্ষেত্রে সবর করা । ইহার ছাওয়াব তিনশত গুণ । (২) আল্লাহ পাক যাহা হারাম করিয়াছেন, উহার উপর সবর করা । ইহার ছাওয়াব ছয় শত গুণ । (৩) মুসীবতের সময় সবর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।