২৬ সবর ও শোকর প্রকাশ্যে এইগুলি গীবত বটে, কিন্তু উহার ভিতরগত অবস্থা বিশ্লেষণ করিলে দেখা যাইবে, এই ক্ষেত্রে আত্মপ্রশংসাই করা হইয়া থাকে । কেননা, কাহারো কোন গুণ-বৈশিষ্ট্যের সমালোচনা করার প্রচ্ছন্ন অর্থ হইল, সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে উহা না থাকা এবং নিজের মধ্যে উহা বিদ্যমান থাকার দাবী করা । অর্থাৎ, আত্মা এই গোনাহের মাধ্যমে একই সঙ্গে দুইটি স্বাদ অনুভব করিতেছে। আর এই দুইটি বিষয়ই হইল মানুষের অন্তরের লুক্কায়িত সেই প্রভৃত্ব । এই সর্বনাশা প্রভুত্ব হইল দাসত্বের বিপরীত । অথচ এমন ভয়ানক গোনাহের কর্মটি সম্পাদন করিতে মানুষের কিছুমাত্র বেগ পাইতে হয় না । সামান্য জিহবা সঞ্চালন করিয়া অতি সহজেই ইহা সম্পন্ব করা যায়। এই সহজলভ্যতার কারণেই উহার উপর সবর করা দুঃসাধ্য হইয়া থাকে । আর আজকাল তো মানুষ ইহাকে কোন অপরাধই মনে করে না৷ কুত্রাপি কোন মুসলমান রেশমের পোশাক পরিধান করিলে উহাকে দোষণীয় মনে করা হয়। অথচ নিজের মুখ দ্বারা দিন-রাত মানুষের দোষচর্চা করা হইতেছে, আর ইহাকে কোন অপরাধই মনে করা হইতেছে না। হাদীসে পাকে এই গীবত ও দোষচর্চাকে ব্যভিচার অপেক্ষা কঠিন অপরাধ বলিয়া ঘোষণা করা হইয়াছে । গীবত-শেকায়েত ও গৰ্হিত কথনের গোনাহ হইতে নিজেকে রক্ষা করিতে চাহিলে নির্জনতা অবলম্বন ব্যতীত বিকল্প কোন পথ নাই ৷ কারণ, লোকসমাগমে থাকিয়া নিজের জবানকে হেফাজতের সবর অপেক্ষা একাকী থাকা অবস্থায় উহার উপর সবর করা অনেক সহজ । এদিকে গোনাহের কারণটি যেই পরিমাণ শক্তিশালী বা দুর্বল হইবে, উহার উপর সবর করাও সেই অনুপাতেই কঠিন বা সহজ হইবে জিহবা সঞ্চালন অপেক্ষা মনের ওয়াসওয়াসা বা সন্দেহ-শঙ্কা মনকে অতি সহজে স্বক্রিয় করিতে পারে। মনের ওয়াসওয়াসাটি এমনই সুক্ষ্ম যে, লোক সমাগম বর্জন করিয়া একাকীত্ব অবলম্বনের পরও মানুষ উহা হইতে মুক্ত হইতে পারে না । মানুষের পক্ষে মনের এই ওয়াসওসার উপর সবর করা সম্ভব হয় না। তবে উহার একটি মাত্র উপায় হইল, মন হইতে যাবতীয় শংসয়-সন্দেহ ও চিন্তা-ভাবনা দূর করিয়া দতস্থলে কোন দ্বীনী ফিকির প্রবল করিয়া দেওয়া । এই উপায় অবলম্বন ব্যতীত ওয়াসওয়াসার উপর সবর করা কোন ক্রমেই সম্ভব .নহে। দ্বিতীয়ু পর্যায়ে হইল সেই সকল অবস্থা যাহা শুরুতে মানুষের এখতিয়ারভুক্ত নহে বটে, কিন্তু পরে উহা দূর করা মানুষের এখতিয়ারাধীন হয়৷ যেমন কেহ কোন কাজ বা কথা দ্বারা কাহাকেও কষ্ট দিল কিংবা শারীরিক বা আর্থিক ক্ষতিসাধন করিল, তবে এই ক্ষেত্রে সবর করা এবং প্রতিশোধ না নেওয়া কখনো ফরজ আবার কখনো মোস্তাহাব । এক ছাহাবী বলেন, কষ্টের মোকাবেলায় সবর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।