ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ‘২৩ নিকট হইতে প্রতিশোধ হণ করা ইত্যাদি। বর্ণিত প্রথম অবস্থার অন্তর্ভুক্ত সেই সকল কর্মকাণ্ড যাহা মানুষের এখতিয়ারভুক্ত । ইহা আল্লাহর আনুগত্য কিংবা নাফরমানী উভয় ক্ষেত্রেই হইতে পারে। আর এই উভয় ক্ষেত্রেই সবর করা আবশ্যক । তবে আনুগত্য ও এবাদতের ক্ষেত্রে সবর করা কঠিন। কারণ সাধারণতঃ মানুষ আনুগত্য ও দাস্তবুকে ঘৃণা করে এবং প্রভূত্বের অভিলাষী হয়। এক বুজুর্গ বলেন, এমন কোন মানুষ নাই যাহার অন্তরে ফেরাউনের সেই উক্তিটি বিদ্যমান নহে। ফেরাউন বলিয়াছিল- sD অর্থাৎ “আমি তোমাদের বড় প্রতিপালক ৷” (সূরা নায’আত - ২৪ আয়াত) ফেরাউন তাহার মনের কথাটি এই কারণে প্রকাশ করিতে পারিয়াছিল যে, সে তাহার দাবীর স্বপক্ষে কিছু অনুসারী পাইয়াছিল. এবং তাহার কওমের " তাহারা নিজেদের মনের এই ভাবটি প্রকাশ করিতে অস্বীকার করে বটে, কিন্তু তাহাদের মনের ভিতর উহা সুপ্ত আছে। এই কারণেই দেখা যায়, অনুগত দাস-দাসী ও চাকর-নৌকররা কোন ক্রটি করিলে মানুষ ক্রোধে অগ্নিশর্মা হইয়া পড়ে এবং এমন কামনা করে যেন কেহ্‌ তাহার হুকুমের কিছুমাত্র অন্যথা করিতে না পারে এবং অধীনস্থদের উপর সর্বদা তাহার প্রভূত বিরাজমান থাকে । এই অবস্থাটিকে মানুষের অন্তরের সুপ্ত অহংকার ও প্রভূত্ব না বলিয়া উপায় আছে কিঃ উপরের আলোচনা দ্বারা ইহা জানা গেল যে, এবাদত ও আনুগত্য সকল অবস্থায়ই একটি কঠিন কর্ম । কিছু. কিছু এবাদত এমন যাহা অলসতা ও অবহেলার কারণে অপ্রিয় সনে হয়। যেমন- নামাজ । আবার কিছু এবাদত এমন আছে যাহা কৃপণতার কারণে কঠিন মনে হয়, যেমন- জাকাত ৷ অনুরূপভাবে কতক এবাদত এমনও আছে যাহা অলসতা ও কৃপণতা এই উভয় কারণেই দুঃসাধ্য মনে হয়, যেমন- হজ্ব ও জেহাদ সুতরাং এবাদতে সবর করার অর্থ হইল, একই সঙ্গে বহুবিধ কঠিন কর্মে সবর করা । অনুগত ব্যক্তির পক্ষে এবাদতের উপর সবর করার সময় তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হয়। (ক) প্রথমতঃ এবাদতের পূর্বে । অর্থাৎ এবাদতের পূর্বেই নিয়তকে ছহী করিয়া এই ক্ষেত্রে সম্ভাব্য সর্বপ্রকার আপদ বিপদ হইতে সবর করিতে হইবে । তা ছাড়া কর্তব্য কর্মে দৃঢ় প্রত্যয় এবং আনুগত্যের উপর জমিয়া থাকাও জরুরী । যেই ব্যক্তি নিয়তের হাকীকত, এখলাস, রিয়া, নফসের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।