ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

২২ সবর ও শোকর আল্লাহ পাক যথার্থ Leg ES HILAL অর্থাৎ- “তোমাদের ধন-সম্পদ ও সনম্তান-সম্তভতি 'তো কেবল পরীক্ষাস্বরূপ”। এই আয়াত পাঠের পর তিনি ফরমাইলেন, আমি আমার সন্তানকে পড়িয়া যাওয়ার উপক্রম হইতে দেখিয়া নিজেকে সংবরণ করিতে পারিলাম না এবং তাহাকে তুলিয়া লইলাম ৷ জ্ঞানী ব্যক্তিগণ ইহার ফলাফল চিন্তা করুন । মোটকথা, উপরের আলোচনা দ্বারা ইহা জানা গেল যে, স্বচ্ছলতা ও নিরাপত্তার সময় সবর করা ইহা অনেক বড় কাজ । এই সময় সবর করার অর্থ হইল, উহার প্রতি বিশেষ মনোযোগী না হওয়া এবং এমন মনে করা যে, ইহা আমার নিকট ক্ষণস্থায়ী আমানত যাহা খুব শীত্রই আমার নিকট হইতে পৃথক হইয়া যাইবে । সুতরাং বিষয়-সম্পদের উপর তুষ্ট হইয়া ভোগ-বিলাসে নিমগন থাকা কোনক্রমেই উচিৎ নহে বরং আল্লাহর দেওয়া এই সম্পদ ও নেয়মত দ্বারা আল্লাহর হক আদায় করা আবশ্যক ৷ যেমন আল্লাহর পথে সম্পদ ব্যয় করা, অপর কাহাকেও দৈহিকভাবে সাহায্য করা এবং মুখে সত্য কথা বলা ইত্যাদি । এই জাতীয় সবর শোকরের সহিত সংশিষ্ট । শোকরের উপর কায়েম না হওয়া পর্যন্ত এই সবর পূর্ণতা লাভ করিতে পারে না। সামর্থ্যবানের পক্ষে সবর করা. এই কারণে সহজ যে, তাহার ক্ষমতা আছে। অন্যথায় বেচারী নিঃস্ব আছমত বিবির মত যাহাদের কোন গতি নাই; তাহাদের পক্ষেতো সবর করা কোন কঠিন কর্ম নহে কারণ, তাহাদের তো সবর না করিয়া কোন উপায়ই নাই। মনে কর, কাহারো দেহে শিঙ্গা লাগাইয়া রক্ত বাহির করা হইতেছে, এই ক্ষেত্রে তাহার পক্ষে সবর করা যতটা সহজ- নিজের দেহে নিজেই ক্ষত সৃষ্টি করিয়া রক্ত বাহির করা কিন্তু ততটা সহজ নহে । অনুরূপভাবে কোন অভুক্ত ব্যক্তির সম্মুখে যদি খাবার না থাকে, তবে এই সময় সবর করা যতটা সহজ- উপাদেয় ও সুস্বাদু খাবার মওজুদ থাকা অবস্থায় এই অর্ভুক্তের পক্ষে সবর করা কিন্তু তেমন সহজ নহে। | দ্বিতীয় প্রকার যেই সকল অবস্থা মানুষের চাহিদা ও স্বার্থের প্রতিকুল, সেইগুলি তিন প্রকার । প্রথমতঃ যেই সকল অবস্থা মানুষের এখ্তিয়ারাধীন যেমন, এবাদত-আনুগত্য ও নাফরমানী । দ্বিতীয়তঃ যাহাতে মানুষের কোন এখ্তিয়ার নাই যেমন- দুর্ঘটনা-দুর্বিপাক ও বালামুসীবত ৷ তৃতীয়তঃ প্রাথমিক অবস্থায় এখতিয়ারাধীন না হইলেও পরবর্তীতে উহা দূর করা সম্ভব । যেমন, উৎপীড়কের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।