২০ সবর ও শোকর জনৈক আরেফ বলেন- সবরকারীদের তিনটি স্তর রহিয়াছে । প্রথমতঃ যাবতীয় খাহেশাত ও কামনা-বাসনা বর্জন করা। ইহা তওবাকারীদের স্তর । দ্বিতীয়তঃ তাকৃদীরের উপর সন্তুষ্ট থাকা । ইহা সংসারত্যাপী জাহেদগণের স্তর । তৃতীয়তঃ মোহারবাত । অর্থাৎ আল্লাহ পাক বান্দার সঙ্গে যাহা করেন উহাকে মোহাব্বাতের সঙ্গে গ্রহণ করা । ইহা সিদ্দীকীনগণের স্তর । বলাবাহুল্য, এই মোহাব্বাতের মর্তবা সন্তুষ্টির মর্তবার উর্ধ্বে । যেমন সন্তুষ্টির মোকাম সবর অপেক্ষা উত্তম । আর মর্তবার এই সকল স্তর বিশেষ এক প্রকার সবরের মধ্যে একত্রে বিদ্যমান থাকা সম্ভব ৷ উহা হইল- বালামুসীবতের উপর সবর করা । এখানে অপর একটি জানার বিষয় হইল, শরীয়তের হুকুম হিসাবে সবর কয়েক প্রকার । অর্থাৎ এই ক্ষেত্রে কতক সবর ফরজ, কতক মাকরূহ আবার কতক সবর হারাম ৷ শরীয়তের নিষিদ্ধ বিষয়ে সবর করা ফরজ । যেই সকল সকল পীড়ণ শরীয়তে নিষিদ্ধ, সেই সকল বিষয়ে সবর করা হারাম । যেমন কেহ অন্যায়ভাবে কাহারো হাত কাটিয়া ফেলিল, আর সে উহার কোন প্রতিবাদ নী করিয়া নীরবে সবর করিল কিংবা কাহারো বিবাহিতা স্ত্রীর সঙ্গে কেহ্ ব্যভিচারে লিপ্ত হইল আর এই ব্যক্তি উহাতে কোন বাধা না দিয়া নীরবে সবর করিল। বলাবাহুল্য, এইরূপ ক্ষেত্রে সবর করা সম্পূর্ণ হারাম । এমনিভাবে যেই পীড়ন শরীয়তে হারাম নহে বটে কিন্তু মাকরূহ, এই ক্ষেত্রে সবর করাও মাকরূহ । মোটকথা, সবরের বিস্তারিত বিধি-বিধান জানা আবশ্যক । “সবর ঈমানের অর্ধেক” কেবল এই কথা জানিয়াই এমন মনে করা সঙ্গত হুইবে না যে, সকল ক্ষেত্রেই সবর করা উত্তম । সর্বাবস্থায় সবরের আবশ্যকতা ইহা একটি সুস্পষ্ট কথা যে, পৃথিবীতে মানুষ যেই সকল অবস্থার মুখোমুখি হয়, সেই সকল অবস্থা দুই প্রকারে বিভক্ত । অর্থাৎ, হয় সেইগুলি তাহার চাহিদা ও স্বার্থের অনুকূল হইবে, না হয় প্রতিকুল । অনুকুল বা প্রতিকুল- উভয় ক্ষেত্রেই সবর করিতে হইবে । আরো সোজা কথায় জীবনের সকল ক্ষেত্রেই মানুমকে সবর করিতে হইবে । নিম্নে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়াস পাইব । প্রথম প্রকার মানুষের চাহিদা ও স্বার্থের অনুকুল অবস্থাগুলি হইল- স্বাস্থ্য, সম্পদ, জীাকজমক, পর্যাপ্ত সংখ্যায় ইয়ার-বন্ধু ও চাকর-নৌকর এবং ভোগ-বিলাসের যাবতীয় উপায়-উপকরণ মওজুদ থাকা । এই অবস্থায় সবর করা অধিক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।