সবর ও শোকর ১৯ মোজাহাদা করে না । তাহাদের অবস্থা পশু হইতেও অধম ৷ কারণ, চতুস্পদ জন্তুর মধ্যে মারেফাত ও সত্যাশ্রয়ের ক্ষমতা সৃষ্টি করা হয় নাই, যাহা দ্বারা উহারা প্রবৃত্তির সঙ্গে মোজাহাদা করিবে । কিন্তু মানুষের মধ্যে এ ক্ষমতা দেওয়া হইয়াছে কিন্তু সে উহা কাজে লাগায় না। সুতরাং নিঃসন্দেহে এমন ব্যক্তি হতভাগ্য, যেই ব্যক্তি শক্তি ও ক্ষমতা পাওয়ার পরও উহাকে কাজে লাগাইয়া যথাযথ মর্যাদা হাসিল করিল না। দুঃসাধ্য ও সহজলভ্য হওয়ার বিবেচনায় সবর দুই প্রকার । প্রথমতঃ যাহা সহজলভ্য নহে বা কঠিন পরিশ্রমসাধ্য । ইহা জোরপূর্বক সবর । দ্বিতীয়তঃ যাহা বিনা শ্রমে অর্জিত হয়। ইহা সহজলভ্য সবর ৷ অর্থাৎ এই ক্ষেত্রে নফসের উপর বিশেষ কোন চাপ প্রয়োগ করিতে হয় না। মানুষ যখন হামেশা তাকওয়া ও পরহেজগারী অবলম্বন করে এবং নিজের শুভ পরিণামের উপর পূর্ণ একীন রাখে, তখন সবর করা তাহার পক্ষে সহজ হইয়া যায়। কালামে পাকে এরশাদ হইয়াছে- \ a3 বল প বুৰ RSL ed po ee Oe OE 193 ed অর্থাৎ “অতএব, ঘে দান করে এবং খোদাভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাহাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করিব ।” উহার উদাহরণ যেন দুর্বল প্রতিপক্ষের মোকাবেলায় পালোয়ানের শক্তি । অর্থাৎ এই পালোয়ান যদি শক্তিশালী হয় এবং কুস্তি বিদ্যায়ও পারদর্শী হয় তবে ‘দুর্বল প্রতিপক্ষকে পরাভূত করিতে তাহার কিছুমাত্র বেগ পাইত্বে হইবে না এবং সামান্য শক্তি প্রয়োগ করিয়াই সে প্রতিপক্ষকে ধরাশায়ী করিয়া দিতে পারিবে। কিন্তু প্রতিপক্ষও যদি শক্তিশালী হয় তবে তাহাকে ধরাশায়ী করিতে তাহার প্রচুর শক্তি ব্যয় করিতে হইবে ৷ অনুরূপভাবে দ্বীনী জযবা ও শাহওয়াতী জযবার ংঘর্ষের বিষয়টিকেও এইভাবেই বিবেচনা করিতে হইবে । মোটকথা, তাকওয়া ও পরহেজগারীতে দীর্ঘ দিন অভ্যস্থ থাকার ফলে সবর সহজ হইয়া যায় এবং উহার ফলে আল্লাহ্ পাকের সন্তুষ্টির মোকাম হাসিল হয়। কারণ সন্তুষ্টির মর্তবা সবরের উর্ধ্বে । এই কারণেই রাসূল আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন- AEST UG SE BS RS SOE USN SE a atl অর্থাৎঁ তোমরা সন্তুষ্টি দ্বারা আল্লাহর এবাদত কর । যদি তাহা সম্ভব না হয় তবে অপ্রিয় বিষয়ের উপর সবর করার মধ্যে বহু কল্যাণ রহিয়াছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।