১৮ সবর ও শোকর সুতরাং তওবা করার কোন প্রয়োজন নাই'। আসলে এই শ্রেণীর লোকদের আকল ও বুদ্ধি শাহওয়াত ও কামনা-বাসনার গোলাম হইয়া গিয়াছে। সে কেবলই সুস্মর সূক্ম উপায় খুঁজিয়া ফিরে যেন প্রবৃত্তির চাহিদা পুরণ করিতে পারে। বুদ্ধি-বিবেচনা প্রবৃত্তির হাতে এমনভাবে বন্দী হইয়া গিয়াছে, যেমন কোন মুসলমান কোন কাফেরের হাতে বন্দী হওয়ার পর এঁ কাফের তাহার দ্বারা শুকর চড়ায় -এবং তাহার দ্বারা শরাব পরিবেশনের কাজ সম্পাদন করায় । তাহাদের অবস্থা আল্লাহ পাকের নিকট এ ব্যক্তির মত যেই ব্যক্তি কোন মুসলমানকে জবরদস্তি পাকড়াও করিয়া কোন কাফেরের হাতে বন্দী করিয়া দেয়। কারণ তাহার বড় অপরাধ হইল- যেই ব্যক্তি বিজয়ী থাকা উচিৎ ছিল তাহাকে এমন ব্যক্তির নিকট পরাভূত করা হইল, যেই ব্যক্তি মাগলুব ও পরাভূত থাকা বিধেয় ৷ অর্থাৎ মুসলমানের পক্ষে বিজয়ী থাকা এই কারণে শোভনীয় যে, তাহার মধ্যে দ্বীনের মারেফাত ও দ্বীনী জযবা বিদ্যমান! পক্ষান্তরে কাফের পরাভূত থাকা এই কারণে শোভনীয় যে, তাহার মধ্যে দ্বীনের ব্যাপারে মুর্খতা ওঁ শয়তানী ধ্যান-ধারণা বিদ্যমান । অর্থাৎ, মর্যাদার ক্ষেত্রে মুসলমান ও কাফেরের মধ্যে ব্যবধানের মূল উৎস হইল আকল ও দ্বীনী সমঝ ৷ সুতরাং এহেন মূল্যবান বস্তুকে শয়তানী ধ্যান-ধারণার অনুগামী করা গুরুতর অপরাধ বটে । এই ব্যক্তির অবস্থা যেন সেই ব্যক্তির মত, যেই ব্যক্তি কোন পরম দাতা ও দয়ালু বাদশাহ'র উপর আক্ৰমন করিয়া তাহার সর্বাধিক প্রিয় সন্তানটিকে প্রতিপক্ষের সর্বাধিক প্রতিহিংসাগ্্বায়ন ব্যক্তির হাতে তুলিয়া দিল। এই ব্যক্তির অপরাধ ও নাশোকরীর প্রমাণ কতটা ভয়াবহ তাহা সহজেই অনুমান করা যায়। আল্লাহর জমিনে সবচাইতে বড় অপরাধ হইল, প্রবৃত্তি ও খাহেশাতে নফসানীর আনুগত্য করা এবং সব চাঁইতে উত্তম বস্তু হইল আকল ও বিবেক-বুদ্ধি। এক্ষণে এই সর্বাধিক উত্তম বস্তুটিকে সর্বাধিক মন্দ বিষয়ের অনুগত করা, ইহা অপেক্ষা অধিক নাশোকরী আর কিছুই হইতে পারেনা । (গ) তৃতীয় অবস্থা হইল- সমান সমান মোকাবেলা হওয়া ৷ অর্থাৎ কখনো শাহ্ওয়াতী জযবা প্রবল হইবে, আবার কখনো প্রবল হইবে দ্বীনী জযবা । এইরূপ ব্যক্তি সংঘর্ষে লিপ্ত মুজাহিদদের মধ্যে গণ্য হইবে বটে তবে বিজয়ীদের মধ্যে গণ্য হইবে না৷ এই শ্রেণীর লোকদের কথা উল্লেখ করিয়া বলা হইয়াছে- AEA ASTT ese IES xt Bers SO PY Et অর্থাৎ-- তাহাণ। একটি নেক আমল এবং অপরটি বদ আমল মিশ্রিত করিয়াছে। (সুরা তাওবা - ১০২ আয়াত) এই তৃতীয় শ্ৰেণীর অবস্থা হইল, তাহারা প্রবৃত্তি ও কামনা-বাসনার সঙ্গে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।