ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ 125
📝 Text 📖 PDF

সবর ও শোকর ১৭ অন্তর্ভুক্ত হইয়া যায়। বস্তুতঃ এই শ্ৰেণীর লোকদের সংখ্যাই বেশী এবং ইহারা খাহেশাত ও প্রবৃত্তির আনুগত্য করিয়া থাকে । এই শ্রেণীর প্রতি ইঙ্গিত করিয়া কালামে পাকে এরশাদ হইয়াছে- GTA AAT Br le ET SUES TOE FE CN Cs 5 + LE 5 অর্থাৎঁ আমি ইচ্ছা রুরিলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম; কিন্তু আমার এই উক্তি অবধারিত সত্য যে, আমি জিন ও মানব সকলকে দিয়া অবশ্যই জাহান্নাম পূর্ণ করিব । (সূরা সেজদা - ১৩ আয়াত) উপরোক্ত শ্রেণীর লোকেরাই আখেরাতের তুলনায় পার্থিব জীবনকে গ্রহণ করিয়া চরমভাবে বিপর্যস্ত হয়। কেহ তাহাদিগকে হেদায়েত করিতে চাহিলে তাহাদের অবস্থা কি দাড়ায় লক্ষ্য কর- ক কবন ab Ea Rd 2 A LED SMTA TT ENG oF EE il + | অর্থাৎ- অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তাহার দিক হইতে আপনি মুখ ফিরাইয়া নিন । তাহাদের জ্ঞানের পরিধি এই পর্যন্তই ৷ (সুরা নজম (২৯-৩০) আয়াত) বর্ণিত অবস্থার পরিচয় হইল, মোজাহাদা ও চেষ্টা-তদ্বির ত্যাগ করতঃ পার্থিব কামনা-বাসনা ও আশা-আকাঙ্কা লইয়া গর্বিত থাকা । ইহা নির্বুদ্ধিতার চরম স্তর । রাসূলে আকরাম ছাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- deel i Bl SL GL UTE sec iD Grea +l de অর্থাৎ- সেই ব্যক্তি জ্ঞানী, যে নিজেকে সংযত রাখে এবং মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য আমল করে। আর সেই ব্যক্তি নির্বোধ যে নিজের ইচ্ছার অনুকরণ করে এবং আল্লাহর নিকট বাসনা করে। অর্থাৎ এই শ্রেণীর লোককে কেহ উপদেশ দিলে বলে, আমি তো তওবা করিতে চাহিতেছি কিন্তু সময় হইয়া উঠিতেছে না । সুতরাং এই কারণে উহার আশাও করিতেছি না। আর তওবা করার ইচ্ছা না থাকিলে বলে, আল্লাহ পাক তো গাফুরুর রাহীম এবং ক্ষমাশীল ও দয়ালু, তিনি ক্ষমা করিয়া দিবেন। www.eelm.weebly.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.