১৬ সবর ও শোকর ক্বানাআত.বা অঙ্পেতুষ্টি । উহার বিপরীত অবস্থা হইল শাহওয়াত । মোটকথা, ঈমানের অধিকাংশ বৈশিষ্ট্য সবরের অন্তর্ভুক্ত। এই কারণেই একদা ঈমানের প্ররিচয় সম্পর্কে প্রশ্ন করা হইলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন- সবর । কারণ, ঈমানের কার্যসমূহের মধ্যে সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ কাজ হইল সবর । আল্লাহ, পাক সবরের প্রকারসমূহকে এক সঙ্গে উল্লেখ করিয়া উহার নাম রাখিয়াছেন সবর । যেমন এরশাদ হইয়াছে- ENE Fee 00 EN EE EET aS nd ফু ert অর্থাৎ- যাহারা অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় সবর করে, তাহারাই হইল সত্যাশ্রয়ী, আর তাহারাই পরহেজগার ‘সূরা বাকারা -- ১৭৭ আয়াত) শক্তি ও দুর্বলতার দৃষ্টিতে সবরের প্রকারভেদ প্রকাশ থাকে যে, শাহ্ওয়াতী জযবাকে যদি তুলনা করিয়া দেখা হয় তবে দ্বীনী, জযবাকে তিনটি অবস্থায় দেখা যাইবে । (ক) শাহওয়াতী জযবারে এমনভাবে পরাভূত করিয়া দেওয়া যেন উহার মধ্যে মোকাবেলা করার কোন শক্তি না থাকে৷ নিয়মিত সার্বক্ষণিক সবর দ্বারা এইরূপ সবর হাসিল হইয়া থাকে অবশ্য খুব কম লোকের পক্ষেই এই পর্যায়ে পৌছানো সম্ভব হয়। তবে যাহারা পৌছাইতে সক্ষম হয় তাহারাই সিদ্দীক ও নৈকট্যশীল । এই শ্রেণীর লোকেরা আল্লাহকে স্বীয় পালনকর্তা জ্ঞান করিয়া সর্বদা এই বিশ্বাসের উপর দৃঢ় থাকে । তাহারা কখনো সরল পথ বর্জন করে না এবং কখনো আল্লাহর দিক হইতে মুখ ফিরাইয়া লয় না। এই শ্রেণীর লোকেরা দ্বীনী জযবার দাবী বিষয়ে নিজেদের অন্তর সম্পর্কে এত্মিনান ও নিশ্চিত । কালামে পাকে এরশাদ হইয়াছে- eRe Ee PPE EEStor El অর্থাৎ- হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার.নিকট ফিরিয়া যাও সস্তুষ্ট ও সন্তোষভাজন হইয়া । (সূরা ফাজর -- ২৮ আয়াত) (খ) দ্বিতীয় অবস্থা হইল- শাহওয়াতী জযবা গালেব ও বিজয়ী হওয়া এবং দ্বীনী জযবার মধ্যে উহার সঙ্গে মোকাবেলা করার শক্তি না থাকা । এই অবস্থায় মানুষ -চক্তস--হতাশা ও নৈরাশ্যের শিকার হইয়া নিজেকে শয়তানের হাওয়ালা করিয়া দেয় এবং যাবতীয় মোজাহাদা ও চেষ্টা-তদ্বির ত্যাগ করিয়া গাফেলদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।