অনুবাদকের আরজ ইসলামী দুনিয়ার বরেণ্য মনীষী, প্রাজ্ঞ তাত্বিক ও গবেষক, দার্শনিক ইমাম গায্যালী (রহঃ)-এর রচনাবলী ইসলামী সাহিত্য ভাণ্ডারকে কতটা সমৃদ্ধ করিয়াছে, তাহা পরিমাপ করিয়া বলা যাইবে না। ইসলামের উল্লেখযোগ্য বিষয়ের উপর তীহার তাত্ত্বিক ব্যাখ্যা-বিশ্লেষণ গবেষকদের নিকট এখনো এক বিস্ময়ের বিষয় হইয়া আছে। ‘সবর ও শোকর’ তাহার সেই জাতীয় রচনারই একটি অংশ । সবর ও শোকর আল্লাহর এবাদত-আনুগত্যের পথে দুইটি অন্যতম উপাদান ৷ হাদীস দ্বারা ইহা প্রমাণিত যে, সবর ও শোকর ঈমানের দুইটি অংশ । ইহা আসমায়ে হুসনা তথা আল্লাহ্ পাকের গুণবাচক সুন্দর নাসমূহেরও অন্তর্ভুক্ত । সুতরাং সঙ্গত কারণেই বলা যায়, যেই ব্যক্তি এই সবর ও শোকর সম্পর্কে অজ্ঞ থাকিবে, তাহার ঈমান এই অংশ পরিমাণ অসম্পূর্ণ 'থাকিবে। অথচ এমন দুইটি জরুরী বিষয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই অস্পষ্ট । কৃতজ্ঞতা প্রকাশ করার নাম শোকর এবং বালা-মুসীবতের সময় ধৈর্য ধারণ করাকে বলা হয় সবর । সংশ্লিষ্ট প্রসঙ্গে সম্ভবতঃ এতদ্ অপেক্ষা আর বিশেষ কিছু ব্যাখ্যা-বিল্লেষণ ও পর্যালোচনার অবকাশ নাই ৷ এই ধারণা সঠিক নহে । বরং এই দুইটি বিষয়ে কতটা গুরুত্বপূর্ণ এবং কি পরিমাণ হেকমত ও তাৎপর্যমণ্ডিত হইতে পারে তাহা এই কিতাবে সবিস্তারে বিবৃত হইয়াছে। সংশ্লিষ্ট প্রসঙ্গে ইমাম গাষ্যালী (রহঃ)-এর পূর্বে অপর কেহ এমন যুক্তিগ্রাহ্য ও বিশ্রেষণধর্মী আলোচনা উপস্থাপন করিয়াছেন কি-না তাহা আমাদের জানা নাই । আমি অধম এমন একটি মূল্যবান ও গুরুত্বপূর্ণ কিতাব অনুবাদ করার সুযোগ সফল হইয়াছে তাহা বিচার করিবেন পাঠকবর্গ । আমার অযোগ্যতা ও অসতর্কতার কারণে যদি কোথাও কোন ক্রটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়, তবে এই বিষয়ে আমাকে অবহিত করা হইলে আগামী বারে তাহা সংশোধন করার চেষ্টা করা হইবে ৷ পাঠকবর্গ কিতাবটি দ্বারা কিছুমাত্র উপকৃত হইলে আমরা নিজেদের শ্রম স্বার্থক মনে করিব । আল্লাহ পাক আমাদের অন্তরে এখলাস দান করুন । আমাদের এই মেহনতকে কবুল করুন এবং কিতাবটিকে সংশ্লিষ্ট সকলের জন্য নাজাতের উসিলা করিয়া দিন। আমীন! ইয়া রাব্বাল আলামীন! বিনীত- তারিখ মোহাম্মদ খালেদ "নভেম্বর ১৯৯৮ ইং কুমিল্লাপাড়া, কামরাঙ্গীর চর www.eelm.weebly.com
— Page 2 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.