ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ১৫ না এবং তাহার আমলনামায়ও কিছু লেখা হইবে না, যাহা পরকালে খোলা কাতেবীনের মত বালকের কচি হৃদয়ে-ভাল ও মন্দের পার্থক্য সম্পর্কে সুস্পষ্ট খারণা বদ্ধমূল করিয়া দেওয়া । অতঃপর সে যদি কোন ভাল কাজ করে তবে তাহার প্রশংসা করিবে এবং অবহেলা করিলে তাসবীহ করিবে। যেই অভিভাবক এইভাবে বালকের তরবিয়ত করিবে, সে ফেরেশতার স্বভাবের উত্তরাধিকারী হইবে এবং ফেরেশতাদের মতই আল্লাহর নৈকট্য লাভ করিবে এবং আম্বিয়া, সিদ্দিকীন ও নৈকট্যপ্রাপ্তগণের দলের মধ্যে গণ্য হইবে। সবরের বিভিন্ন নাম সবর দুই প্রকার ৷ দৈহিক সবর: ও মানসিক সবর । দৈহিক সবর £৪ যেমন দৈহিক কষ্ট সহ্য করা এবং উহাতে দৃঢ় থাকা- ইত্যাদি । এই দৈহিক সবরও আবার দুই প্রকার । যেমন প্রথমতঃ নিজে কোন কঠিন কাজ করা বা পরিশ্রমসাধ্য কোন এবাদত সম্পন্ন করা । দ্বিতীয়তঃ অপরের দ্বারা প্রহার, কোন কঠিন ব্যাধি বা মারাত্মক কোন যখম সহ্য করা । এই সবর যদি শরীয়তসম্মত, হয় তবে ইহা উত্তম । অন্যথায় ইহাকে উত্তম বলা হইবে না । দ্বিতীয় প্রকার সবর হইল মানসিক সবরঃ যেমন, নিজের মনকে যাবতীয় কামনা-বাসনা ও কুপ্রবৃত্তি হইতে বিরত রাখা । এই সবর সর্বাবস্থায় উত্তম । অর্থাৎ এই সবর যদি সুস্বাদু খাবার গ্রহণ ও যৌন বাসনা হইতে করা হয়, তবে ইহার নাম ‘ইফফত’। আর অপরাপর মন্দ কাজ হইতে যখন এই সবর করা হইবে, তখন প্রত্যেক মন্দ কাজের বরাবরে এই সবর ভিন্ন ভিন্ন নামে অভিহিত হইবে । ষেমন বালাম্মুসীবত হইতে সবর করা হইলে ইহার নাম সবরই বলা হইবে এবং উহার বিপরীত অবস্থাকে বলা ‘হয় নৈরাশ্য । যদি অর্থ-বিত্ত ও ধন-সম্পদের ক্ষেত্রে সবর করা হয়, তবে এই সবরের নাম আত্মসংযম । উহার বিপরীত অবস্থা হইল আক্কালন। রণাঙ্গনে মৃত্যুর মুখোমুখি হইয়া যদি সবর করা হয় তবে উহার নাম বীরত্ব এবং উহার বিপরীত অবস্থা হইল কাপুরুষতা ৷ ক্রোধ হজম করার ক্ষেত্রে এই সবর করা হইলে উহার নাম হইবে সহনশীলতা এবং উহার ' বিপরীত অবস্থা হইল ক্রোধান্ধতা ৷ যুগের কোন আপদ হইতে যদি সবর করা হয় তবে উহার নাম হইবে অসিম সাহসিকতা এবং উহার বিপরীত হইবে স্বল্প সাহসিকতা ৷ কোন কথা গোপন রাখার বিষয়ে যদি এই সবর করা হয় তবে তাহাকে বলা হইবে “গোপন বিষয় রক্ষক” । প্রয়োজনের অতিরিক্ত জীবনোপকরণের ক্ষেত্রে যদি সবর করা হয় তবে উহার নাম যুহৃদ বা সংসার নিরলিপ্ততা । উহার বিপরীত অবস্থা হইল লোভ ও সংসারাসক্তি। আর নফসের যাবতীয় চাহিদার ক্ষেত্রে যদি স্বল্পতার উপর সবর করা হয় তবে উহার নাম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।