‘১৪ সবর ও শোকর যায় এবং উহার কোন অস্তিত্ব থাকে না- মানুষের এই ধারণা অপনে[দনের উদ্দেশ্যে এরশাদ হইয়াছে- + SL CN Ls EY 5 অর্থাৎ “তাহাদের সকলকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হইতেই হইবে৷” সরা ইয়াছীন - ৩২ আয়াত) যাহারা আল্লাহ পাকের আয়াত হইতে মুখ ফিরাইয়া লয় তাহাদের উদ্দেশ্যে বলা হইয়াছে- Le EEE CO IN VES FE CS + S38 FAIS SET BE LLG + S572 অর্থাৎ- আমি তাহাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করিয়াছি, অতঃপর তাহাদিগকে আবৃত করিয়া দিয়াছি, ফলে তাহারা দেখে না । আপনি তাহাদিগকে সতর্ক করুন বা না করুন, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা বিশ্বাস স্থাপন ' করিবে না। (সূরা ইয়াছীন- ৯-১০ আয়াত) এইবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরিয়া আসিতেছি। মোটকথা, শাহওয়াতী জযবার মোকাবেলায় দ্বীনী জযবার উপর জমিয়া থাকার নামই সবর । আর এই মোকাবেলা. কেবল নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের জন্যই নির্ধারিত । এই নির্দিষ্ট শ্রেণী হইল বয়ঃপ্রাপ্ত ও সুস্থ মস্তি সম্পন্ন নারী-পুরুষ এবং এই শ্ৰেণীটির উপরই কিরামান কাতেবীন নিয়োগ করা হইয়াছে । অপ্রাপ্ত বয়স্ক ও মস্তিঙ্ক বিকৃত মানুষের উপর কিরামান কাতেবীন নিয়োগ করা হয় নাই । ইতিপূর্বেই আমরা বলিয়াছি যে, যাহারা এই ফেরেশতার সাহায্য প্রত্যাশা করে তাহাদের নামে নেকী লেখা হয়। আর যাহারা মুখ ফিরাইয়া লয় তাহাদের নামে গোনাহ লেখা হয়। কিন্তু স্বল্প বয়স্ক ও মস্তিস্ক বিকৃতদের পক্ষে সাহায্য প্রত্যাশা কিংবা মুখ ফিরাইয়া রাখার প্রশ্নই আসে না । সুতরাং তাহাদের নামে কিছুই লেখা হয় না। অনেক সময় কৈশোর হইতেই হেদায়েতের নূরের আগমন শুরু হইয়া যৌবনের আগমন পর্যন্ত উহা ক্রমে বৃদ্ধি পাইতে থাকে । যেমন প্রভাতে সুর্যালোকের ক্ষীণ আভা ক্রমে প্রখর দীপ্তি লাভ করে। কিন্তু কিশোর বয়সের এই হেদায়েত অসম্পূর্ণ । এই হেদায়েত অনুযায়ী আমল করিলে আখেরাতের অনিষ্ট হইতে মুক্তি পাইবে বটে, কিন্তু দুনিয়ার কষ্ট হইতে রেহাই পাইবে না । যেমন এই সময় নামাজে অবহেলা করিলে 'দুনিয়াতে তাহার উপর চাপ প্রয়োগ করা চলিবে, কিন্তু এই অবহেলার কারণে পরকালে তাহার উপর কোন শাস্তি হইবে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।