2০ সবর ও শোকর ALT LAAA Es wk SILL অর্থাৎ- আজ নিজের জন্য তুমিই যথেষ্ট হিসাব গ্রহণকারী ৷ (সূরা বনী ঈসরাইল ১৪ আয়াত) অবশ্য বড় কেয়ামতে সকল মানুষ একত্রে উপস্থিত থাকিবে এবং সকলের সন্মুখেই হিসাব গ্রহণ করা হইবে । এই কেয়ামতে নেককারগণ দলে দলে জান্নাতে প্রবেশ করিবে এবং অপরাধীরাও দলে দলে দোজখে প্রবেশ করিবে। অর্থাৎ তখন কেহই একা একা থাকিবে না। বড় কেয়ামতে যত বিভীষিকা ও ভয়ানক অবস্থা সৃষ্টি হইবে, সেই সমুদয়ের দৃষ্টান্ত ছোট কেয়ামতেও রহিয়াছে। যেমন বড় কেয়ামতের একটি অবস্থা হইল ভূকম্পন ৷ ইহা ছোট কেয়ামত তথা মানুষের মৃত্যুর মধ্যে পাওয়া যাইবে। মানুষের জন্য যেই জমিনটি নিদ্দিষ্ট অর্থাৎ- “মানব দেহ” মৃত্যুর সময় উহাতে ভিষণ কম্পন সৃষ্টি হয়। এই কম্পন কোন অংশেই ভূকম্পনের চাইতে কম নহে। মানব দেহকে জমিনের সঙ্গে উপমা দেওয়ার কারণ হইল, মানুষও মাটিরই তৈরী । মাটি বা জমিনের মধ্যে অপরাপর যেই সকল বিষয় পাওয়া যায়, সেই সমুদয় মানবদেহেও বিদ্যমান । যেমন মানবদেহের হাড় যেন জমিনের পাহাড়বিশেষ । জমিনের উপরস্থিত আকাশ যেন মানবদেহের মস্তক । জমিনের সূর্য যেন মানবদেহের অন্তর ৷ অনুরূপভাবে কর্ণ, চক্ষু ও নাসিকা ইত্যাদি যেন তারকাতুল্য । মানব দেহ হইতে ঘর্ম নির্গত হওয়া যেন জমিনের সমুদ্র । হাত-পা যেন জমিনের বৃক্ষতুল্য। এইভাবেই অপরাপর অঙ্গসমূহকে কেয়াস করিয়া লইতে হইবে । মৃত্যুর ফলে মানুষের অঙ্গসমূহ ধ্বংস হইয়া যাওয়ার: মাধ্যমে কালামে পাকের নিম্নোক্ত বাণীর বাস্তবায়ন ঘটিবে- OE, SNS অর্থাৎ যখন পৃথিবী তাহার কম্পনে প্রকম্পিত হইবে ।(সূরা যিলযাল -১ আয়াত) মানব দেহের গোশত হাড় হইতে পৃথক হইয়া যাওয়ার সহিত কেয়ামতের সাদৃশ্যপূর্ণ ঘটনার বিবরণ এইরূপ- STE LS NEE অর্থাৎ পৃথিবী ও পবতমালা উত্তেলিত হইবে ও চুর্ণ-বিচুর্ণ করিয়া দেওয়া হইবে। (সূরা হাক্কাহ -১৪ আয়াত) মানুষের হাড় গলিয়া যাওয়ার সহিত কেয়ামতের তুল্য ঘটনা- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।