ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর » জীবনাচরণ ও যাবতীয় কাজকর্ম শাহ্ওয়াতের বিপরীতে আত্মপ্রকাশ করে। মোটকথা, মানুষ কামনা-বাসনা ত্যাগ করার পথে তখনই পূর্ণতা অর্জন করিবে যখন শাহওয়াতী জযবার বিপরীতে অবস্থিত তাহার “দ্বীনী জযবা” শক্তিশালী হইবে এবং কামনা-বাসনার অশুভ পরিণামের একীনও শক্তিশালী হইবে। উপরে যেই দুইজন ফেরেশতার কথা বলা হইয়াছে আল্লাহ পাক তাহাদিগকে এই কাজে নিয়োজিত করিয়াছেন যেন মানুষের দ্বীনী জযবা ও শাহওয়াতী জযবার প্রতি নজর রাখে। এই দুই ফেরেশতাকে বলা হয় “কিরামান্‌ কাতেবীন” ৷ মানুষ যখন গাফলতে নিপতিত হয়, তখন যেন সে ডান দিকের ফেরেশতা হইতে মুখ ফিরাইয়া লয় এবং তাহার সঙ্গে অসদাচরণ করে। ফেরেশতা এই অসদাচরণকে গোনাহ হিসাবে লিপিবদ্ধ করিয়া লয়। পক্ষান্তরে মানুষ যখন ফিকির করে এবং নেক আমলে তৎপর হয়, তখন সে যেন ডান' দিকের ফেরেশতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করে এবং ফেরেশতা তাহার এই মনোযোগকে নেকী লিপিবদ্ধ করিয়া লয়। অনুরূপভাবে মানুষ যখন ক্রমাগত গোনাহ করিতে থাকে, তখন সে যেন বাম দিকের ফেরেশতা হইতে মুখ ফিরাইয়া লয় এবং তাহার সাহায্য প্রত্যাশা করে না। অর্থাৎ এইভাবেই সে এ ফেরেশতার সঙ্গে অসদাচরণ করে এবং উহার বরাবরে ফেরেশতা তাহার নামে গোনাহ লিখিয়া লয়। আর মানুষ যখন স্বীয় নফসের সঙ্গে মোজাহাদা করে, তখন যেন সে এ ফেরেশতার সাহায্য প্রত্যাশা করে এবং ফেরেশতা ইহাকে নেকী হিসাবে লিপিবদ্ধ করিয়া লয় । ফেরেশতাদের এই লিখন মানুষ চর্মচক্ষু দ্বারা দেখিতে পায় না । কিরামান কাতেবীনের লিখিত মানুষের এই গোপন আমলনামা দুইবার খোলা হইবে। একবার ছোট কেয়ামতৈর সময় এবং একবার বড় কেয়ামতের সময় । ছোট কেয়ামত হইল মৃত্যু । যেমন হাদীসে পাকে এরশাদ হইয়াছে- DAL UES অর্থাৎ- “যে মৃত্যুবরণ করে, তাহার কেয়ামত কায়েম হইয়া যায়।” এই কেয়ামতে মানুষ একা থাকে এবং তাহাকে বলা হয়- Bz IEC CS 3 UE অর্থাৎ তোমরা আমার নিকট নিঃসঙ্গ হইয়া আসিয়াছ, আমি প্রথমবার তোমাদিগকে সৃষ্টি করিয়াছিলাম । (সূরা আন’আম-- ৯৫ আয়াত) অন্যত্ৰ এরশাদ হইয়াছে- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।