সবর ও শোকর ১২১ শোকরানা নামাজের মধ্যে কাটাইয়া দিলাম । দ্বিতীয় রাতটিও আমরা অনুরূপ শোকরগুজারীতে কাটাইয়া দিলাম । অতঃপর তিনি বলিলেন, হে মুসাফির! বর্তমানে আমার বয়স আশির কোঠা অতিক্রম করিয়াছে। সেই কতকাল হইতে আমরা ক্রমাগত আল্লাহর শোকরগুজারীতে নিরত আছি। এই সুদীর্ঘ জীবনে এখনো আমাদের একান্ত সার্নিধ্যর সুযোগ হয় নাই । বর্ণনাকারী বুজুর্গ বলেন, অতঃপর আমি তাহার বৃদ্ধা স্ত্রীর নিকট গিয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করিলে সে বলিল, আমার স্বামী যাহা বলিয়াছে তাহা সত্য । উপরোক্ত ঘটনায় লক্ষণীয় বিষয় হইল, মনে কর তাহাদের মধ্যে যদি বিবাহ না হইত এবং তাহাদের অন্তরে প্রজ্নবলিত প্রেস ও বিরহের অগ্নি ধারণ করিয়া যদি সবর করিত, তবে সেই সবর এবং আজিকার এই নিরবচ্ছিন্ন শোকরের মধ্যে তুলনা করা হইলে নিঃসন্দেহে এই সব্রই শ্রেষ্ঠ বলিয়া প্রমাণিত হইবে। সংশ্লিষ্ট প্রসঙ্গটি আমি এখানেই শেষ করিতেছি । আল্লাহ পাক আমাদের সকলকে যথাযথভাবে সবর ও শোকর করার তওফীক দান করুন । আমীন! ৷৷ আল্লাহ্র অপার অনুখহে সমাপ্ত ।। © PDF created by haiderdotnet@Wzmail.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।