ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১২০ সবর ও শোকর অবস্থার উপর দৃষ্টি রাখে এবং সময় মৃত এ সম্পদ তাহাদের জন্য ব্যয় করে। আর এই ক্ষেত্রে সে নিজের কোন খ্যাতি-কল্যাণ বা অপর কোন স্বার্থসিদ্ধির কথা চিন্তা করে না । বরং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরীব-মিসকীনদের হক আদায় করাই থাকে তাহার একমাত্র উদ্দেশ্য । এইরূপ শোকরকারী ধনী ব্যক্তি, সবরকারী গরীব অপেক্ষা উত্তম হওয়ার বিষয়ে কিছুমাত্র সন্দেহের অবকাশ নাই । অবশ্য এখানে এইরূপ প্রশ্ন উঠিতে পারে যে, একজন বিত্তহীন গরীব ব্যক্তির পক্ষে নিজের দৈন্যদশার উপর সবর করা কষ্টকর বটে, কিন্তু শোকরকারী বিত্তবানের পক্ষে তো দান করা তেমন কোন কষ্টকর কর্ম নহে! সুতরাং কষ্টের দিকটি বিবেচনা করিলে সবরকারী গরীব ব্যক্তিই উত্তম হওয়া যুক্তিযুক্ত । আর বিত্তবানের পক্ষে দান করা কিছুটা কষ্টকর হইলেও ‘দান করা'র মধ্যে যেই আত্মসুখ অনুভূত হয় উহা দ্বারাই সেই কষ্ট দূর হইয়া যাইবে । উপরোক্ত প্রশ্নের জবাবে আমরা বলিব, আলোচ্য প্রসঙ্গে আমরা এমন বিত্তবান ব্যক্তিকেই ‘উত্তম’ মনে করি, যে নিজের সম্পদ স্বেচ্ছায় ও খুশীর সহিত দান করে। কিন্তু যেই কৃপণ মালদার নিতাস্ত কষ্টের সহিত নিজের মাল দান করে, তাহার অবস্থা কখনো ‘উত্তম’ নহে। সারকথা হইল, দান কিংবা সবরের মাধ্যমে আত্মায় নিছক পীড়ন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য নহে; বরং আত্মার সংশোধন ও সুখ সৃষ্টির উদ্দেশ্যেই এই সাময়িক পীড়নের আয়োজন করা হয়! উহার উদাহরণ যেন এইর্ূপ- শিকারী জীবকে প্রশিক্ষণের সময় প্রহার করা হয়৷ কিন্তু এই প্রহার ও পীড়ণ কোন স্থায়ী ব্যবস্থা নহে । বরং ভবিষ্যতে এই প্রশিক্ষণের ফলে প্রাপ্ত সুখের মোকাবেলায় এই কষ্টকে কিছুই মনে করা হইবে না । অর্থাৎ প্রাথমিক অবস্থায় যাহা কষ্টকর মনে করা হয় পরবর্তীতে উহাকে আর কষ্টকর বলিয়া মনে করা হয় না। যেমন একজন সচেতন তালেবুল এলেমের নিকট ‘পড়াশোনা' আত্মতৃপ্তিকর ও আত্মার খোরাক বলিয়াই বিবেচিত হয়। অথচ প্রাথমিক অবস্থায় ইহা ছিল একটি ‘বিরক্তিকর’ বিষয় । তো ব্যাপকভাবে সাধারণ মানুষের অবস্থা এইরূপই বটে। এক বুজুর্গ বর্ণনা করেন, একবার সফরের হালাতে এক বৃদ্ধের সঙ্গে আমার সাক্ষাত হয়। আমি তাহার অবস্থা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, যৌবনে আমি আমার এরু চাচাতো বোনের প্রতি প্রচণ্ডভাবে আসক্ত ছিলাম । আমার সেই বোনটিও আমাকে মনেপ্রাণে ভালবাসিত। অবশেষে আমাদের এই পবিত্র ভালবাসা স্বার্থক হয় এবং আমাদের পরস্পরে বিবাহ হয়। বৃদ্ধ বলেন, বাসর রাতে আমি আমার নব পরিণীতা স্ত্রীকে বলিলাম, আল্লাহ্‌ পাক আমাদের উভয়ের মনের আশা পূরণ করিয়াছেন। এখন তাহার শোকর আদায় করা আমাদের কর্তব্য । অতঃপর আমরা উভয়ে সেই বাসর রাতটি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।