ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ১১৯ এবং কোন গোনাহের কাজে নেয়মতের সাহায্য গ্রহণ না করা । অথচ এই কথা কেহই বুঝিতে চেষ্টা করে না যে, নেয়মত কেবল এবাদতের কাজেই ব্যবহার করিতে হইবে । সারকথা হইল, সাধারণ মানুষ যাহাকে সবর বলে তাহা এই শোকর হইতে উত্তম । সবর ও শোকরের মধ্যে কোন্টি উত্তম এই বিষয়ে প্রশ্ন করা হইলে হযরত জোনাইদ (রহঃ) বলিয়াছিলেন, বিত্তবানের প্রশংসা যেমন ধনের কারণে ' নহে, ঠিক তেমনি দরিদ্রের প্রশংসাও ধন না থাকার কারণে নহে । বরং তাহাদের নিজস্ব অবস্থানের সহিত সংশ্লিষ্ট শর্তসমূহ যথাযথভাবে পালন করিলেই তাহারা প্রশংসার যোগ্য হইবে৷ কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হইল, বিত্তবানের শর্তসমূহ তাহার স্বার্থের অনুকুল ৷ অর্থাৎ এই ক্ষেত্রে তাহার পক্ষে নেয়মত দ্বারা উপকৃত হওয়া তথা ভোগ-আনন্দ ইত্যাদি বিদ্যমান রহিয়াছে । পক্ষান্তরে বিত্তহীন অবস্থার শর্তসমূহ বিস্তহীনের জন্য কষ্টদায়ক এবং হতোদ্যমকারী ৷ এখন ইহা স্পষ্ট কথা যে, এমতাবস্থায় এই উভয় শ্ৰেণী যদি আল্লাহর ওয়াস্তে নিজ নিজ অবস্থায় এবং ভগ্নোৎসাহ থাকিবে, সে এঁ ব্যক্তি অপেক্ষা উত্তম হইবে যে নিজেকে ভোগ-বিলাস ও আরামে রাখে । সৃতরাং হযরত জোনায়েদের মন্তব্য যথার্থ ছিল । কথিত আছে যে, আবুল আব্বাস বিন আতা উপরোক্ত প্রশ্নে হযরত জোনায়েদ (রহঃ)-এর বিপরীত ধারণা পোষণ করিতেন । অর্থাৎ তাহার বক্তব্য ছিল- একজন সবরকারী দরিদ্র অপেক্ষা শোকরকারী বিত্তবান উত্তম । এই ধারণা পোষণ করার কারণে হযরত জোনায়েদ (রহঃ) তাহাকে বদ দোয়া দেন এবং উহার-ফলে তিনি বিবিধ অনিষ্টের শিকার হন । তাহার ধন-সম্পদ নষ্ট হইয়া যায় এবং সন্তানেরা নিহত হয়। এমনকি ক্রমাগত চৌদ্দ বৎসর যাবৎ তিনি উন্মাদ অবস্থায় অভিশপ্ত জীবন অতিবাহিত করেন। এই বিপর্যয়ের কারণ বর্ণনা করিয়া তিনি নিজেই বলিতেন, আমার উপর জোনায়েদের বদদোয়া লাগিয়াছে। অবশ্য পরবর্তীতে তিনি সবর-শোকর সম্পর্কে নিজের ধারণা প্রত্যাহার করিয়া শোকরকারী ধনীর উপর সবরকারী গরীবকে প্রাধান্য দেন। উপরে শোকরকারী ধনী অপেক্ষা সবরকারী গরীবের প্রাধান্য বর্ণনা করা হইল ৷ কিন্তু অনেক সময় সব্রকারী গরীব অপেক্ষা শোকরকারী ধনীও উত্তম হইয়া থাকে। তবে উহা কেবল সেই ক্ষেত্রে হওয়া সম্ভব, যেই ক্ষেত্রে শোকরকারী ধনী ব্যক্তি নিজেকে নিতান্ত ফকীরের মত মনে করে এবং নিজের জন্য কেবল জরুরত পরিমাণ সম্পদ রাখিয়া অবশিষ্ট সম্পদ গরীবদের মধ্যে বিতরণ করিয়া দেয় কিংবা এই উদ্দেশ্যে সঞ্চয় করিয়া রাখে যেন প্রয়োজনের সময় উহা বিস্তহীন দরিদ্রদের কাজে লাগানো যায় । অতঃপর সে তাহাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।