ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ সবর ও শোকর করার নাম মোজাহাদা । এই মোজাহাদা বিত্তহীন দরিদ্র ব্যক্তিরাই করিয়া থাকে। পক্ষান্তরে যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ পাওয়া যায়, তবে এই অতিরিক্ত সম্পদকে নেয়মত বলা হইবে৷ উহার শোকর এই যে, উহা দান করিয়া দিতে হইবে এবং আল্লাহর নাফরমানীর কাজে ব্যবহার করা যাইবে না । অর্থাৎ এখানে আল্লাহর আনুগত্যের পথে সম্পদ ব্যয় করাকে শোকর বলা হইয়াছে সুতরাং এই শোকরকে বর্ণিত সবরের সঙ্গে তুলনা করা হইলে শোকর উত্তম হইবে৷ কেননা, এই শোকর নিজের মধ্যে সবরকেও ধারণ করিয়া আছে। শোকরের মধ্যে নিহিত এই সবর হইল- আল্লাহ্র নেয়মত পাওয়ার পর সন্তুষ্ট হইয়া উহা গরীবদের মধ্যে দান করিয়া দেওয়ার কষ্ট সহ্য করা এবং বিলাসিতায় ব্যয় না করা । সারকথা হইল, বর্ণিত শোকরের মধ্যে দুইটি বিষয় বিদ্যমান রহিয়াছে। উহার একটি হইল সবর এবং অপরটি শোকর । তবে এই ক্ষেত্রে শোকর হইল মুখ্য এবং সবর উহার ক্ষুদ্র অংশ ৷ বলাবাহুল্য, কোন বিষয়ের ক্ষুদ্রাংশের তুলনায় উহার মুখ্য অংশই শ্রেষ্ঠ হইয়া থাকে৷ তবে এই ক্ষেত্রে এতটুকু লক্ষ্য রাখিতে হইবে যে, মুখ্য অংশের সঙ্গে ক্ষুদ্ু অংশের তুলনা সঙ্গত হইবে না। অবশ্য এই নেয়মতকে যদি গোনাহের কাজে ব্যয় না করিয়া বৈধ ও জায়েজ ভোগ-বিলাসের কাজে ব্যয় করা হয় তবে সবর শোকর অপেক্ষা শ্রেষ্ঠ হইবে এবং সবরকারী দরিদ্র ব্যক্তি এমন বিত্তবানের তুলনায় উত্তম হইবে, যে নিজের অর্থ-বিত্ত জমা করিয়া বৈধ ভোগ-বিলাসে ব্যয় করে। কিন্তু এমন বিত্তবানের তুলনায় শ্রেষ্ঠ হইবে না যে, নিজের অর্থ-বিত্ত দান খয়রাত করিয়া দেয়। উহার কারণ এই যে, দরিদ্র ব্যক্তি নিজের চাহিদাকে সংযত করিয়া আল্লাহর পরীক্ষায় উত্তমরূপে রাজী ছিল৷ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এক প্রবল আত্ম-শক্তির প্রয়োজন হয় । পক্ষান্তরে বিত্তবান ব্যক্তি নিজের মনের কামনা-বাসনা পূরণ করিয়াছে। অবশ্য এই ক্ষেত্রে সে বৈধ পথেই মনের চাহিদা মিটাইয়াছে এবং হারাম হইতে নিজেকে রক্ষা করিয়াছে। তবে এই হারাম হইতে বাচিয়া থাকিবার জন্য আত্ম-শক্তির প্রয়োজন হয়। অবশ্য দরিদ্র ব্যক্তি তাহার নিজস্ব অঙ্গনে যেই শক্তি দ্বারা সবর ও ধৈর্য ধারণ করে, উহা বিত্তবানের হারাম হইতে বাচিয়া থাকার শক্তি অপেক্ষা বহু গুণ শ্ৰেষ্ঠ । উপরোক্ত বিবরণের আলোকে ইহা প্রমাণিত হইল যে, বিত্তবানের সবরের শক্তি অপেক্ষা দরিদ্রের সবরের শক্তি উত্তম ও শ্রেষ্ঠ । পবিত্র কোরআন এবং হাদীসে পাকে এই বিশেষ শ্রেণীর সবর ও শোকরের ফজীলতই বর্ণিত হইয়াছে । কারণ, লোকেরা মনে করিয়া থাকে, নেয়মতের অর্থ হইল, ধন-সম্পদ দ্বারা উপকৃত হওয়া । আর শোকরের অর্থ হইতেছে মুখে “আল হামদুলিল্লাহ” বলা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।