ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ১১৭ প্রয়োজনীয় ও জরুরী নেয়মত ৷ এই নেয়মতের ক্ষেত্রে সবর হইল- উহা বিলুপ্ত বা নিঃশেষ হইয়া গেলেও কোন প্রকার অভিযোগ না করা এবং অন্ধত্বের কারণে অপর কোন গোনাহের অনুমতি প্রার্থনা না করা ! অপর দিকে আমলের ক্ষেত্রে চক্ষুন্মান বাক্তির শোকর এই যে, আল্লাহর দেওয়া চক্ষুরূপ নেয়মতকে কোন প্রকার গোনাহের কাজে ব্যবহার না করিয়া এবাদত ও আনুগত্যের কাজে ব্যবহার করা । এই দুইটি আমলও সবরের মধ্যে গণ্য । যেমন দৃষ্টিহীন ব্যক্তি কোন সুন্দরী নারীকে দেখার ব্যাপারে সবর করিবার প্রয়োজন হয় না । কারণ, সে তো তাহাদিগকে দেখিতেই পায় না। কিন্তু চক্ষুম্মান ব্যক্তির দৃষ্টি কোন সুন্দরী নারীর উপর পতিত হওয়ার পর যদি সবর করে (অর্থাৎ দৃষ্টি ফিরাইয়া রাখে) তবে সে চোখের নেয়মতের শোকর করিল । আর হঠাৎ পতিত হওয়ার পর যদি দ্বিতীয় বারও সেই নারীর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়, তবে চোখের নেয়মতের নাশোরুরী করা হইবে । ইহা দ্বারা জানা গেল যে, শোকরের হালাতে সবরও নিহিত । অনুরূপভাবে কোন এবাদতে যদি চোখের সাহায্য গ্রহণ করা হয় তবে সেই ক্ষেত্রেও আনুগত্যেরই সবর কথা হইবে । মানুষ অনেক সময় চোখের নেয়মতের শোকর এইভাবে আদায় করে যে, আল্লাহ্‌ পাকের অদ্ভুত সৃষ্টি নৈপুণ্য অবলোকন করিতে থাকে যেন উহার ফলে আল্লাহর মারেফাত পর্যন্ত পৌছাইতে পারে। এই জাতীয় সবর শোকর অপেক্ষা উত্তম ৷ অন্যথায় অন্ধ নবী হযরত শোয়াইব (আঃ)-এর মর্তবা হযরত মুসা (আঃ) এবং অপরাপর পয়গন্বরগণ অপেক্ষা বেশী হওয়া আবশ্যক হইয়া পড়িবে । কারণ, তিনি দৃষ্টিশক্তি বিলুপ্ত হইয়া যাওয়ার কারণে সবর করিয়াছিলেন- কিন্তু এই সবর হযরত মূসা (আঃ)-সহ অপরাপর নবীগণের মধ্যে ছিল না । তা ছাড়া এই প্রক্রিয়া মানিয়া লইলে ইহাও মানিয়া লওয়া আবশ্যক হইয়া পড়িবে যে, মানুষের শ্রেষ্ঠত্ব ও কৃতিত্ব হইল- একে একে তাহার অঙ্গ-প্রত্যঙ্গসমূহ বিনষ্ট হইতে থাকিবে আর সে সবর করিতে করিতে অবশেষে কেবল একটি গোশতের ট্ুকরায় অবশিষ্ট থাকিয়া যাইবে! কিন্তু বাস্তবে এইরূপ হওয়ার কোন সুযোগ নাই । উহার কারণ এই যে, মানব দেহের প্রত্যেকটি অঙ্গ দ্বীনের একটি হাতিয়ার । সুতরাং মানুষের কোন অঙ্গ যখন বিনষ্ট হইবে তখন দ্বীনের সেই রোকনটিও বিনষ্ট হইবে- যেই রোকনের জন্য এই অঙ্গটি হাতিয়ার হিসাবে নিযুক্ত হইবে- মানব দেহের অঙ্গের শোকর হইল- করা । আর মানব অঙ্গের এই ব্যবহারও সবর ছাড়া আর কিছু নহে। মানুষ প্রয়োজন পরিমাণ সম্পদ প্রাপ্ত হওয়ার পর যদি তাহার আরো অধিক সম্পদের প্রয়োজন হয়, তবে এই ক্ষেত্রে এই অতিরিক্ত সম্পদের উপর সবর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।