ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ সবর ও শোকর সেই ক্ষেত্রেও ধরনসমূহ পৃথক না করিয়া সামখিকভাবে এ দুইটি বিষয়ের মধ্যে তুলনা চলিতে পারে না । বরং বিষয়দ্বয়ের প্রতিটি ধরন ও প্রকার পৃথক করিয়া উহাদের মধ্যে পৃথকভাবেই তুলনা করিতে হইবে। সবর ও শোকরের বিভিন্ন ধরন ও প্রকার রহিয়াছে। সুতরাং এইগুলিকে পৃথক না করিয়া সামখিকভাবে উহাদের মধ্যে তুলনা হইতে পারে না। ইতিপূর্বেই আমরা আলোচনা করিয়াছি যে, সবর-শোকর এবং এই জাতীয় বিষয়াদি তিন প্রকারে বিভক্ত ৷ যেমন মারেফাত (জ্ঞান), হাল এবং আমল ৷ তো একটির হালের সহিত অপরটির মারেফাত কিংবা আমলের সঙ্গে তুলনা করিলে চলিবে না। বরং একটির মারেফাতের সহিত অপরটির মারেফাতের, একটির হালের সহিত অপরটির হালের এবং একটির আমলের সহিত অপরটির আমলের তুলনা করিতে হইবে৷ অর্থাৎ এইভাবে সমপর্যায়ে তুলনা করিলেই একটির উপর অপরটির প্রাধান্য ও শ্রেষ্ঠত্‌ জানা যাইবে । এখন শোকরের মারেফাত ও সবরের মারেফাতের মধ্যে যদি তুলনা করা হয়, তবে উভয়টির ফলাফল অভিন্ন মারেফাতে আসিয়া যুক্ত হইবে ৷ যেমন, চচক্ষুর ব্যাপারে শোকরকারীর মারেফাত এই যে, সে উহাকে আল্লাহর নেয়মত মনে করিয়া শোকর আদায় করিবে । আর এই চোখ সম্পর্কে সবরকারীর মারেফাত হইল, সে নিজের অন্ধত্ব ও দৃষ্টিহীনতাকে আল্লাহর পক্ষ হইতে জানিয়া উহার উপর সবর করিবে। এখানে সবর ও শোকরের মারেফাত বরাবর হইয়াছে। তবে এখানে যেই যেই সবরের কথা বলা হইল, তাহা বালা-মুসীবতের সবর হইতে হইবে । কারণ, অনেক সময় এবাদত কিংবা গোনাহের ক্ষেত্রেও সবর হইয়া থাকে। এইরূপ ক্ষেত্রে সবর ও শোকর হইবে অভিন্ন । কেননা, এবাদতে সবর করা হুবহু এবাদতে শোকর করারই অনুরূপ হুইবে যেমন, শোকরের অর্থ হইল, আল্লাহর নেয়মতকে আল্লাহর হেকমত ও মানসা অনুযায়ী ব্যবহার করা । আর সবরের অর্থ হইল, খাহেশাতের প্রেরণার স্থলে দ্বীনী প্রেরণা কায়েম করতঃ উহাতে মজবুত থাকা । এখানে সবর ও শোকর নামে দুইটি ভিন্ন ভিন্ন শব্দের অভিন্ন অর্থ প্রকাশ পাইতেছে এবং উহাদের মধ্যে ব্যবধান কেবল বিশ্বাসগত । সুতরাং এখানে একটির উপর অপরটির প্রাধান্যের কোন সুযোগ নাই । কারণ, অভিন্ন উপাদানের কোন বিষয় আপন সনত্ত্বায় কম-বেশী হওয়ার তো কোন প্রশ্নই আসে না। সবর তিনটি ক্ষেত্রে সম্পাদন হইতে পারে! এবাদত, পাপ এবং মুসীবত । এবাদত ও পাপের ক্ষেত্রে উহার অবস্থান ইতিপূর্বেই আলোচনা করা হইয়াছে । এক্ষণে আমরা মুসীবত সম্পর্কে আলোচনা করিব। নেয়মত বিলুপ্ত ও নিঃশেষ হইয়া যাওয়াকেই মুসীবত বলা হয় । যেমন, চক্ষু আল্লাহর দেওয়া একটি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।