৮ সবর ও শোকর যথেষ্ট নহে, বরং উহা পরিহার করার- ক্ষমতাও থাকিতে হইবে । এই কারণেই দেখা যায়, অনেক সময় কোন খাদ্যবসন্তুর ক্ষতিকর ক্রিয়া জানা থাকা সত্বেও মানুষ উহা ভক্ষণ করে এবং পরিণতিতে অসুস্থ হইয়া পড়ে । এই সময় মানুষের পক্ষে এমন শক্তি আবশ্যক যেই শক্তি দ্বারা সে শাহ্ওয়াত প্রবৃত্তির সঙ্গে লড়াই করিয়া উহার অনিষ্ট হইতে নিজেকে রক্ষা করিবে । এতদ্উদ্দেশ্যে আল্লাহ পাক বান্দার জন্য অপর একজন ফেরেশতা নিয়োগ করেন যেই ফেরেশতা তাহাকে খায়ের ও কল্যাণের উপর প্রতিষ্ঠিত রাখে এবং এক অদৃশ্য ফৌজের মাধ্যমে তাহার সহযোগিতা করে! এই ফৌজ শাহওয়াত ও বাসনার ফৌজের সঙ্গে লড়াই করিতে আদিষ্ট । এই যুদ্ধে সে কখনো পরাস্ত হয় আবার কখনো জয়ী হয়। অর্থাৎ বান্দা আল্লাহ পাকের পক্ষ হইতে যেই পরিমাণ গায়েবী মদদ পায় উপরে হেদায়েতের যেই নূরের কথা বলা হইল, মানুষের মাঝে উহার বিভিন্নতা এত ব্যাপক ও বিস্তৃত যে, উহার কোন সংখ্যা-সীমা হইতে পারে না। মানুষ যেই ফৌজ দ্বারা নিজের শাহওয়াতকে পরাভূত করিয়া পশু হইতে এম্তিয়াজ ও স্বাতন্ত্য অর্জন করে, আমরা উহার নাম রাখিব “দ্বীনী জযবা” এবং কামনা-বাসনার নাম রাখিব “শাহওয়াতী জযবা” ৷ মনে কর, এই উভয় ফৌজের মধ্যে যুদ্ধ চলিতেছে । যুদ্ধে কখনো দ্বীনী জযবা অগ্রগামী হয় আবার কখনো শাহ্ওয়াতী জযবা হয় প্রবল । এই যুদ্ধের ময়দান হইল মানুষের অন্তর । দ্বীনী জযবা আল্লাহর ফেরেশতাদের পক্ষ হইতে সাহায্য পায়। আর শাহ্ওয়াতী জযবাকে সাহায্য করে শয়তান অর্থাৎ এই যুদ্ধে শাহ্ওয়াতী জযবার সঙ্গে মোকাবেলা করিয়া দ্বীনী জযবা অটল থাকাই হইল সবরের হাফীকত ৷ প্রতিপক্ষকে পরাভূত করিয়া যদি এই সবরের উপর অটল থাকা হয় তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সবরকারীদের মধ্যে, গণ্য করা হইবে । পক্ষান্তরে এই ক্ষেত্রে যদি দুর্বলতা প্রকাশ পায় এবং শাহ্ওয়াত ও কামনা-বাসনার নিকট পরাজয় বরণ করা হয় তবে এই ব্যক্তি শয়তানের অনুসারীদের মধ্যে গণ্য হইবে । উপরোক্ত বিবরণ দ্বারা এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া গেল যে, যাবতীয় কামনা-বাসনা ত্যাগ করা এমন একটি আমল যাহা সবর হইতে উৎসারিত হয়। অর্থাৎ সবরের উপর অটল থাকার দাবী হইল, কামনা-বাসনার সর্বপ্রকার দাবী উপেক্ষা ৰুরা। আর এই সবরের উপর অটল থাকা এমন একটি হাল যাহা শাহওয়াতের অপকারিতা সম্পর্কে সম্যক জ্ঞান লাভের পরই পয়দা হয়। শাহওয়াত তথা কামনা-বাসনার উপকরণসমূহ হইল দুনিয়া ও আখেরাতে সৌভাগ্যের পথের অন্তরায় ও শত্রু । আর এই বিষয়ের জ্ঞানই হইল ঈমান ৷ এই ঈমান যখন শক্তিশালী হয় তখন দ্বীনী জযবাও শক্তিশালী হয়। ফলে মানুষের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।