সবর ও শোকর »১৫ উপরোক্ত হাদীস দ্বারা সবরের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। কেননা, শোকরের শোকর অপেক্ষা শ্রেষ্ঠ না হইলে উহাকে সবরের সঙ্গে তুলনা করা হইত না। সাধারণতঃ কোন বিষয়ের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য উহাকে অপর এমন বিষয়ের সঙ্গেই তুলনা করা হয়, যাহা উহা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ । হাদীসের বিবরণেও এই ধরনের তুলনা করার প্রমাণ পাওয়া যায়। যেমন এরশাদ হইয়াছে- “বিত্তহীনদের হজ্ব হইল জুমুআ এবং নারীদের জেহাদ হইল স্বামীদের সঙ্গে ভাল ব্যবহার করা!” অনুরূপভাবে অন্য হাদীসে আছে- sl 2 ret শু অর্থাৎ “শরাব পানকারী যেন মূর্তি পূজকের মঁত ৷” মোটকথা, এই সকল আলোচনা দ্বারা শোকর অপেক্ষা সবরের শ্রেষ্ঠতৃই প্রমাণিত হয় । রাসূলে আকরাম ছাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন- নবীগণের মধ্যে হযরত সুলাইমান (আঃ) রাজত্বের কারণে সকলের শেষে বেহেশতে প্রবেশ করিবেন । আর আমার ছাহাবীগণের মধ্যে ধনাঢ্যতার কারণে আন্দুর রহমান বিন আউফ সকলের পরে জান্নাতে যাইবে। পক্ষান্তরে দরিদ্র ও মুসীবতগ্রস্তদের সম্পর্কে বলা হইয়াছে- বেহেশতের সকল দরজারই কপাট হইবে দুইটি ৷ কিন্তু ‘বাবে সবর’ বা সবরের দরজার কপাট হইবে একটি ৷ সর্ব প্রথম্ যেই ব্যক্তি দরজা দিয়া বেহেশতে প্রবেশ করিবে, সে হইবে মুসীবতগ্রস্ত ৷ আর তাহাদের নেতা হইবেন হযরত আইউব (আঃ) সুতরাং “ফাজায়েলে ফক্র” বা দরিদ্রতার ফজীলত দ্বারাও বিপদগ্রস্ত ও বিত্তহীন অভাবীদের শ্রেষ্ঠত্বই প্রমাণিত হইতেছে। অর্থাৎ সবর হইল অভাব ও দরিদ্রতার ‘হাল’ এর নাম। আর শোকর হইল ধরন্যাচ্যতার ‘হাল’ এর নাম৷ আমাদের এই (সহজবোধ্য) আলোচনা দ্বারা সাধারণ মানুষ উপকৃত হইবে এবং ইহাতে তাহাদের ধর্মীয় কল্যাণ নিহিত । দ্বিতীয় বক্তব্যটি এমন যাহা দ্বারা আলেম-ওলামা এবং ব্যক্তিগণ সংশ্লিষ্ট প্রসঙ্গের সুক্ষ্ম বিশেষণ দ্বারা উহার স্বরূপ উপলব্ধি করিতে পারিবেন । একটু গভীরভাবে লক্ষ্য করিলেই দেখা যাইবে যে, দুইটি অস্পষ্ট বিষয়ের মধ্যে কখনো তুলনা করা যাইতে পারে না । অর্থাৎ দুইটি বিষয়ের মধ্যে পরস্পর তুলনা করিতে হইলে উভয়টির হাকীকত এবং উহাদের স্বরূপ স্পষ্ট হইতে হইবে । আর এই বিষয়দ্বয়ের প্রত্যেকটির যদি বিভিন্ন ধরন থাকে তবে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।