ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ সবর ও শোকর বিষয়ে অধিক ঘাটাঘাটি না করিয়া কেবল বাহ্যিক অবস্থার আলোকে সহজভাবে মূল বিষয়টি তুলিয়া ধরা । বস্তুতঃ এই ধরনের আলোচনাই সাধারণ মানুষের পক্ষে উপলব্ধি করা সহজ হইয়া থাকে কারণ, তাহাদের সহজ-সরল বোধশক্তি সূক্ষ্ম ও তাত্ত্বিক বিশ্লেষণ হৃদয়ঙ্গম করিতে অক্ষম । ওয়ায়েজীনগণও অনুরূপ অবস্থা অনুসারেই নিজেদের বক্তব্য উপস্থাপন করিয়া থাকেন। কারণ, ওয়াজের মাধ্যমে তাহাদের উদ্দেশ্য থাকে সাধারণ মানুষের আত্মসংশোধন। যেমন, নবজাতকের স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে প্রথমেই তাহাকে বিবিধ উপাদেয়, পুষ্টিকর ও কঠিন খাবার দেওয়া হয় না; বরং সহজপাচ্য দুধ বা দুগ্ধজাত খাবার ইত্যাদি তাহাকে সরবরাহ করা হয়। শিশুর শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে এইরূপ খাবারই তাহার স্বাস্থ্যের জন্য উপযোগী । এই সময় যদি গুরুপাক বা অধিক পুষ্টিসমূধ্য খাবার তাহাকে প্রদান করা হয়, তবে শিশু উহা হজম করিতে পারিবে না বিধায় এই খাবার তাহার জন্য উপকারী সাকস্ত হইবে না। অনুরূপভাবে এই ক্ষেত্রেও সুক্ম আলোচনা সাধারণ মানুষের জন্য বিশেষ উপকারী হইবে না । যাহাই হউক, বাহ্যিক অবস্থার প্রতি লক্ষ্য করিলে দেখা যাইবে যে, শোকর অপেক্ষা সবর উত্তম ! অবশ্য শোকরের ফজীলত প্রসঙ্গে বহু হাদীস উল্লেখ আছে বটে, কিন্তু সবরের ফজীলত তদপেক্ষা অধিক পরিলক্ষিত হয়। এক হাদীসে বর্ণিত আছে- কেয়ামতের দিন পৃথিবীর সর্বাপেক্ষা শোকরকারী ব্যক্তিকে ডাকা হইবে এবং তাহাকে শোকরের ছাওয়াব প্রদান করা হইবে । অতঃপর সর্বাপেক্ষা সবরকারী ব্যক্তিকে ডাকিয়া বলা হইবে, আমি এই শোকরকারী ব্যক্তিকে যেই পরিমাণ ছাওয়াব দান করিয়াছি, তোমাকেও যদি সেই পরিমাণ দেওয়া হয়, তবে তুমি উহাতে সন্তুষ্ট হহঁবে কি? জবাবে সে বলিবে, আমি অবশ্যই সন্তুষ্ট হইব ৷ তখন আল্লাহ পাক বলিবেন, আজ এইরূপ হইবে না; আমি তোমাকে নেয়মত দিয়াছি এবং তুমি উহাতে শোকর আদায় করিয়াছ । তোমাকে মুসীবতে ফেলিয়াছি আর তুমি উহাতে সবর করিয়াছ। সুতরাং আজ আমি তোমাকে দ্বিগুণ ছাওয়াব প্রদান করিব। অতঃপর তাহাকে দ্বিগুণ ছাওয়াব প্রদান করা হইবে । পবিত্র কোরআনে এরশাদ হইয়াছে- * Us ss BRASS SB US অর্থাৎ- সবরকারীদিগকে বে-হিসাব পুরস্কার প্রদান করা হইবে। সূ র - ১০ আয়াত) এক হাদীসে এরশাদ হইয়াছে- LE Ala Sl Di SUD Ul অর্থাৎ- যেই ব্যক্তি খাদ্য খায় এবং শোকর করে, সে এঁ ব্যক্তির মত, যে রোজা রাখে এবং সবর করে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।