ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘সবর ও শোকর ১১৩ মিলনের উসিলা । অতএব, যাহা প্রেমাম্পদের সঙ্গে মিলনের ‘উসিলা’ হইবে প্রেমিকের নিকট উহা অবশ্যই প্রিয় হইবে৷ এস্থলে এই কারণেই ‘বিচ্ছেদ’ কাম্য ও পছন্দনীয় হইয়াছে। প্রেমিক সর্বদা প্রেমাস্পদের সঙ্গে মিলনের অকাঙ্কী হয় বটে, তবে অনেক সময় প্রেমাম্পদের এই মিলন বর্জন করা হয় ভবিষ্যতে তাহাকে আরো ভালভাবে পাঁওয়ার আশায় । দ্বিতীয় অর্থ £ প্রেমিক সর্বদা প্রেমাস্পদের সন্তুষ্টিই কামনা করিয়া থাকে ; কিন্তু প্রেমিক যদি ইহা জানিতে পারে যে, প্রেমাম্পদ তাহার উপর সন্তুষ্ট, তবে তাহার অন্তরে যেই পরিমাণ আনন্দ অনুভব হইবে- প্রেমাম্পদের সাক্ষাত লাভের পর যদি জানা যায় যে, সে তাহার উপর সন্তুষ্ট নহে, তবে প্রেমাস্পদের সাক্ষাত দ্বারা সেই পরিমাণ আনন্দ অনুভব হইবে না। এমতাবস্থায় এইরূপ হওয়া সম্ভব যে, প্রেমিক উহাই কামনা করিবে- তাহার প্রেমিকা যাহাতে সন্তুষ্ট থাকে৷ এই কারণেই আল্লাহর কতক. আশেক বান্দা এমন স্তরে পৌছিয়া গিয়াছেন যে, তীহারা যদি ইহা জানিতে পারেন যে, মুসীবতের হালাতেই আল্লাহ্‌ রাজী কি-না, ইহা যদি তাহারা জানিতে না পারেন তবে শান্তি ও নিরাপত্তার তুলনায় মুসীবতেই তাহারা অধিক আনন্দ অনুভব করেন। অর্থাৎ এশক ও আবেগের প্রাবল্যের হালাতে এমন অবস্থা সৃষ্টি হওয়া কোন অসম্ভব বিষয় নহে। তবে এইরূপ হালাত বিশেষ স্থায়ী হয় না। মোটকথা, উপস্থাপিত আলোচনা! দ্বারা ইহা জানা গেল যে, মুসীবত অপেক্ষা সুস্থতা ও নিরাপত্তাই উত্তম । প্রসঙ্গ £ঃ সবর ও শোকর তুলনামূলক আলোচনা সবর ও শোকরের মধ্যে কোন্টি উত্তম, এই বিষয়ে সকলের মতামত অভিন্ন নহে । কেহ বলেন, শোকর অপেক্ষা সবর ভাল । কাহারো মতে সবরের তুলনায় শোকর ভাল । আবার কেহ কেহ উভয়টির মানগত অবস্থান সমান বলিয়া মন্তব্য করিয়াছেন। অনুরূপভাবে কতক ব্যক্তি বলিয়াছেন, কোন কোন ক্ষেত্রে সবর উত্তম, আবার কোন ক্ষেত্রে শোকর উত্তম । সংশ্লিষ্ট প্রসঙ্গে মন্তব্যকারীগণ নিজ নিজ মন্তব্যের সপক্ষে যেই সকল দলীল পেশ করিয়াছেন উহা দ্বারা বিষয়টির সন্দেহাতীত সমাধান উপস্থাপন হয় না। সুতরাং এ স্থলে সেই সকল দলীল উল্লেখ না করিয়া আসল সত্য ও প্রকৃত অবস্থা প্রকাশ করাই উত্তম মনে হইতেছে। উপরোক্ত প্রসঙ্গে দুই রকম বক্তব্য পেশ করা যায় ; প্রথমতঃ সুক্ষ সূক্ষ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।