ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১১২ সবর ও শোকর অন্তরে আবেগ ও মোহাব্বতের প্রাবল্য এমনভাবে উচ্ছসিত হইয়া পড়ে যে, এমতাবস্থায় সে নিজেকে অনেক অসম্ভব ও অবাস্তব বিষয়ের উপযুক্ত মনে করিয়া বসে কারণ, ভাব-আবেগ ও এশকের শরাবের এমনই মাদকতা থাকে যে, উহা পান করিবার পর মানুষ যথার্থই আত্মহারা হইয়া পড়ে । বাহ্যিক জ্ঞান লোপ প্রাপ্ত এই আত্মহারা অবস্থায় মানুষ এমন কিছু মন্তব্য করিয়া থাকে যে, এ ভাব কাটিয়া যাওয়ার পর সে নিজেই অনুভব করিতে পারে যে, তাহার সেই মন্তব্য ছিল অবাস্তব ও অসঙ্গত ৷ মোটকথা, এশক ও মোহাব্বতের হালাতে মানুষের মুখ হইতে এমন অনেক মন্তব্য প্রকাশ পায় যাহা শ্রুতিমধূর ও হৃদয়গ্রাহী অনুভূত হয় বটে, কিন্তু এই সকল মন্তব্য ও বক্তব্য গ্রহণযোগ্য নহে। কথিত আছে যে, এক কপোত এক কপোতীর সঙ্গে মিলিত হইতে চাহিতেছিল। কিন্তু কপোতী উহাতে কিছুতেই সন্মত হইতেছিল না৷ এই পৰ্যায়ে কপোত সেই কপোতীকে বলিল, তুমি সম্মত হইতেছ না কেন? আমি যদি ইচ্ছা করি তবে তোমার জন্য সুলাইমানের রাজত্বও তচনচ করিয়া দিতে পারি । হযরত সুলাইমান (আঃ) কপোতের এই মন্তব্য শুনিবার পর উহাকে ডাকাইয়া তিরস্কার করিলেন। কপোত সবিনয়ে আরজ করিল, হে আল্লাহর নবী! এশকে মাতোয়ারা আশেকদের কথা যথার্থ বলিয়া মনে করিতে নাই । জনৈক আশেক বলেন যাহার ভাবার্থ এই- “আমি কামনা করি মিলন, আর সে কামনা করে বিচ্ছেদ । সুতরাং তাহার কামনার সন্মুখে আমি আমার কামনা ত্যাগ করিলাম ৷” আসলে এই বক্তব্যটিও যথার্থ নহে। কেননা, এই ক্ষেত্রে অপ্রিয় বস্তুর প্রার্থী হওয়া অপরিহার্য হইয়া পড়ে । কারণ, এখানে ‘মিলন’ হইল প্রেমাস্পদের মর্জির খেলাফ । অথচ কবি এখানে নিজেকে এই ‘মিলন' এর প্রার্থী ঘোষণা করিতেছেন। অথচ উহার পরক্ষণেই আবার বলিতেছেন- “তাহার কামনার সম্মুখে আমি আমার কামনা ত্যাগ করিলাম” অর্থাৎ এই ক্ষেত্রে তিনিই আবার ‘বিচ্ছেদ’ কামনা করিতেছেন। তো যেই ব্যক্তি ‘মিলন’ কামনা করিবেন তিনিই সম্ভব? ইহা তো পরস্পর বিরোধী বক্তব্য । অবশ্য এই ক্ষেত্রে যদি উহার রূপক অর্থ গ্রহণ করা হয় তবে উহার দুইটি অর্থ প্রকাশ পাইবে ৷ প্রথম অর্থঃ অনেক সময় প্রেমাস্পদের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের মনের বিপরীত অবস্থা তথা ‘বিচ্ছেদ’ কামনা করা হয়। কারণ, মনের বিপরীত বাসনাই ভবিষ্যতে মিলনের উসিলা হয়। সুতরাং এই ক্ষেত্রে উহার অর্থ দাড়াইতেছে- ‘বিচ্ছেদ’ সন্তুষ্টি লাভের উসিলা এবং ‘সন্তুষ্টি’ প্রেমাস্পদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।