ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ১১১ নিরাপত্তা প্রার্থনা কর । কারণ, কোন মানুষ নিরাপত্তা হইতে উত্তম বিষয় 'একীন' ব্যতীত আর কিছু প্রাপ্ত হয় নাই । (অর্থাৎ একমাত্র একীনই হইল নিরাপত্তা হইতে উত্তম বিষয়) । এখানে একীন অর্থ এমন সুস্থ অন্তর, যেই অন্তরে সংশয় ও মুখতার ব্যাধি নাই । অন্তরের সুস্থতা দৈহিক সুস্থতা অপেক্ষা উত্তম | হযরত হাছান (রহঃ) বলেন, এমন বিষয় যাহাতে কোনরূপ অনিষ্টের সংমিশ্রণ নাই- তাহা হইল সবরের সহিত সুস্থতা । কেননা, অনেকেই আল্লাহ্‌ পাকের বিবিধ নেয়মত ও সুস্থতা লাভ করে বটে, কিন্তু উহার শোকর আদায় করেনা। হযরত মাতরাফ বিন আব্দুল্লাহ বলেন, মুসীবতের উপর সবর করা অপেক্ষা সুস্থতা লাভের পর উহার উপর শোকর করা আমার নিকট উত্তম । সুতরাং মানুষের কর্তব্য, পার্থিব জীবনে আল্লাহ পাকের নিকট পূর্ণাঙ্গ নেয়মতের জন্য দোয়া করা এবং বালা-মুসীবত হইতে রেহাই পাওয়ার জন্যও দোয়া করিতে থাকা । সেই সঙ্গে ইহাও দোয়া করিতে হইবে, যেন তিনি অনুগ্রহ করিয়া নেয়মতের শোকরের মধ্যেই পারলৌকিক ছাওয়াব প্রদান করেন। শোকরের বিনিময়েও উহা দান করিতে পারেন। এখানে প্রশ্ন উঠিতে পারে, অনেকের লিখনীতে নিজের জন্য মুসীবতের দোয়া করার উল্লেখ পাওয়া যায়। যেমন এক ব্যক্তি লিখিয়াছেন, ‘আমি যেন দোজখের সেতু হইয়া যাই, আর সকলে যেন আমার উপর দিয়া দোজখ অতিক্ৰম করিয়া নাজাত প্রাপ্ত হয়; এবং শুধু আমি একা দোজখে থাকিয়া যাই”1 অনুরূপভাবে ছামনূন লিখিয়াছেন- “কেবল তুমিই আমার একমাত্র লক্ষ্য; যেইভাবে ইচ্ছা আমাকে যাচাই করিয়া দেখিতে পার” । অর্থাৎ এই জাতীয় উক্তি দ্বারা তো মুসীবত প্রার্থনা করাই প্রমাণিত হইতেছে । ইহার রহস্য কিঃ উপরোক্ত প্রশ্নের জবাবে আমরা বলিব, ছামনুন আশেকের কথা ছিল ভিন্ন রকম । উপরোক্ত মন্তব্যের পর তিনি মারাত্মক কোষ্ঠকাঠিন্যতায় আক্রান্ত হন এবং এই সময় তিনি মক্তবের দ্বারে দ্বারে গিয়া বালকদেরকে বলিতেন, এখন তোমরা তোমাদের মিথ্যাবাদী চাচার জন্য দোয়া কর। অর্থাৎ এই পরীক্ষায় তিনি উত্তীৰ্ণ হইতে পারেন নাই । উপরে অপর যেই বক্তব্যটি উল্লেখ করা হইয়াছে তাহা হইল- সকলকে নাজাতের পথ করিয়া দিয়া নিজে একা দোজখে নিপতিত হওয়ার বাসনা করা । আসলে ইহা একটি অসঙ্গত ও অবাস্তব উক্তি । অবশ্য অনেক সময় মানুষের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।