ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

2১০ সবর ও শোকর অসন্তুষ্ট হয়, আল্লাহ পাকও তাহার উপর অসন্তুষ্ট হন। হযরত আহ্‌নাফ বিন কায়েস (রহঃ) বলেন, একবার আমার চোয়ালে তীব্র ব্যথা হইলে আমি আমার চাচার নিকট গিয়া বলিলাম, চোয়ালে ব্যথার কারণে সারা রাত আমার ঘুম হয় নাই। এই কথাটি আমি তিনবার বলিলাম ৷ জবাবে আমার চাচা বলিলেন, তুমি এক রাতের ব্যথার কারণে এত অভিযোগ করিতেছ। অথচ বিগত ত্রিশ বৎসর পূর্বে আমি দৃষ্টি হারাইয়াছি।- কিন্তু আমার এই দৃষ্টিহানীর কথা কেহ জানিতে পারে নাই । একদা হযরত উজাইর (আঃ)-এর উপর এই মর্মে ওহী নাজিল হইল যে, তুমি আমার মাখলুকের নিকট আমার বিষয়ে কোন অভিযোগ করিও না । কিছু বলার থাকিলে আমার নিকটই বলিবে। তোমার কোন ক্রটি যখন আমার নিকট পেশ করা হয়, তখন উহা আমি ফেরেশতাদের নিকট উত্থাপন করিনা । মুসীবত কামনা করা মুসীবতের ফজীলত সংক্রান্ত উপরের বিবরণ .পাঠে হয়ত কাহারো মনে এমন ধারণা সৃষ্টি হইতে পারে যে, উপস্থাপিত আলোচনা দ্বারা মনে হইতেছে, পার্থিব জীবনে নেয়মত অপেক্ষা মুসীবতই উত্তম । সুতরাং মুসীবত প্রার্থনা করা জায়েজ এবং এখন সকলেরই কর্তব্য, আল্লাহ পাকের নিকট মুসীবত প্রার্থনা করা । এই ধারণার জবাবে আমরা বলিব, “মুসীবত কামনা করা” জায়েজ হওয়ার সঙ্গত কোন কারণ নাই ৷ বরং মুসীবত হইতে পানাহ চাওয়াই শরীয়তসিদ্ধ । হাদীস শরীফে আছে, রাসূলে আকরাম ছাল্পাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখেরাতের মুসীবত হইতে পানাহ চাহিতেন। অন্যান্য পয়গস্বরগণের প্রার্থনাও এইরূপ ছিল- অর্থাৎ হে পরওয়ারদিগার! আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর । হযরত আলী (রাঃ) নিজের সম্পর্কে, বলেন, একবার তিনি এইরূপ দোয়া করিলেন, এলাহী! আমি তোমার নিকট সবর করার শক্তি প্রার্থনা করিতেছি। এই দোয়া শুনিয়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি আল্লাহর নিকট মুসীবত প্রার্থনা করিতেছ? তুমি বরং আল্লাহর নিকট নিরাপত্তা প্রার্থনা কর । হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) হইতে বর্ণিত, রাসূলে একরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমইয়াছেন, আল্লাহ পাকের নিকট আ’ফিয়াত ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।