সবর ও শোকর ১০৯ হযরত ইবনে মোবারক (রঃ)-এর পুত্রের ইন্তেকাল হইলে জনৈক বিধর্মী তাহাকে সান্তনা দানের উদ্দেশ্যে এই বাক্যটি আরজ করিল- “বুদ্ধিমানদের উচিৎ, আজ এমন কর্ম সম্পাদন করা যাহা মূর্খ লোকেরা কিছু দিন পরে সম্পাদন করিয়া থাকে৷” (অর্থাৎ এই কথা দ্বারা সে ধৈর্য ধারণের কথা বুঝাইতে চাহিয়াছে) ৷ হযরত ইবনে মোবারক সঙ্গের সহচরদিগকে এই বাক্যটি লিখিয়া লইতে বলিলেন কোন কোন আলেম বলিয়াছেন, আল্লাহ পাক স্বীয় বান্দাদের উপর মুসীবত নাজিল করিতে থাকেন আর তাহারা জমিনের উপর বিচরণ করিতে থাকে! এমনকি এক পর্যায়ে তাহাদের জিন্মায় আর কোন গোনাহ অবশিষ্ট থাকে না। হযরত হাতেমে আসাম্ম (রহঃ) বলিয়াছেন, কেয়ামতের দিন আল্লাহ পাক চারি প্রকার লোকদের সম্মুখে চারিজন পয়গম্বরকে প্রমাণ স্বরূপ আনয়ন করিবেন। (১) ধনবান লোকদের সম্মুখে হযরত সুলাইমান (আঃ)-কে ৷ (২) দরিদ্রদের সম্মুখে হযরত ঈসা (আঃ)-কে। (৩) গোলামদের সম্মুখে হযরত ইউসুফ (আঃ)-কে। (8) অসুস্থ ও পীড়িতদের সম্মুখে হ্যরত আইউব (আঃ)-কে। বর্ণিত আছে, হযরত জাকারিয়া (আঃ) যখন আত্মরক্ষার জন্য এক বৃক্ষের ভিতর আত্মগোপন করিলেন, তখন শয়তান কাফেরদের নিকট তাহার অবস্থান করিল-- পর্যায়ক্রমে করাত যখন হ্যরত জাকারিয়া (আঃ)-এর মাথা স্পর্শ করিল, তখন তিনি বেদনায় আহ্! করিয়া উঠিলেন। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হইল- হে জাকারিয়া! যদি পুনর্বার কোন শব্দ বাহির হয়, তবে নবুওয়্যতের দফতর হইতে তোমার নাম কাটিয়া দেওয়া হইবে । অতঃপর হযরত জাকারিয়া (আঃ) জবান বন্ধ করিয়া সবর করিলেন এবং দুই টুকরা হইয়া গেলেন । হযরত ইবনে মাসউদ বলখী (রহঃ) বলেন, বালা-মুসীবত আসিবার পর যেই ব্যক্তি হা-হুতাশ করিয়া পরিধেয় বস্তু ছিড়িয়া ফেলে এবং বক্ষে করাঘাত করে, সে যেন বনল্পম হাতে আল্লাহ্র সঙ্গে যুদ্ধ করিতে প্রস্তুত হইল । হযরত লোকমান আপন পুত্রকে বলিলেন, বৎস! আগুন দ্বারা সোনা পরীক্ষা করা হয়। আর মোমেন বান্দাকে পরীক্ষা করা হয় মুসীবত দ্বারা । আল্লাহ পাক যখন কোন সম্পৃদায়কে মোহাববত করেন, তখন মুসীবত দ্বারা তাহাদের পরীক্ষা গ্রহণ করেন। এই মুসীবতে যেই ব্যক্তি আল্লাহ্র প্রতি -ত্তুষ্ট থাকে, আল্লাহ তাহার উপর সন্তুষ্ট থাকেন। আর যেই ব্যক্তি এই মুসীবতে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।