ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ সবর ও শোকর সুলাইমানের দরবারে বিচারপ্রার্থী হইয়া- আসিল ৷ বাদী তাহার অভিযোগ উত্থাপন করিয়া বলিল, আমি শস্যক্ষেত্রে বীজ বপন করিয়াছিলাম। চারা অঙ্কুরিত হওয়ার পর এই ব্যক্তি সমস্ত চারা পদদলিত করিয়া বিনষ্ট করিয়া ফেলিয়াছে। অভিযোগের প্রেক্ষিতে বিবাদীর বক্তব্য জিজ্ঞাসা করা হইলে সে বলিল, এই ব্যক্তি সর্বসাধারনের চলাচলের পথের উপর বীজ বপন করিয়াছিল । চারাগুলি এমনভাবে গজাইয়াছিল যে, এইগুলি না মাড়াইয়া ডানে-বামে পথ বলিবার কোন উপায় ছিল না! এই কারণেই পথ অতিক্রম করিবার সময় উহা পদদলিত হযরত সুলাইমান (আঃ) বাদীকে বলিলেন, তুমি নিশ্চয়ই জান যে, সরকারী পথ দিয়া লোকজন চলাচল করিবেই । সুতরাং জানিয়া শুনিয়া তুমি সড়কের উপর বীজ বপন করিলে কেন? এইবার বাদী বলিল, তবে আপনি কি কারণে পুত্রের জন্য শোক প্রকাশ করিতেছেন? আপনিও তো অবশ্য অবগত আছেন যে, মানুষ মাত্রেই মৃত্যুর সরকারী সড়কের উপর রহিয়াছে সুতরাং মৃত্যুর পদদলনে মানুষের প্রাণবিয়োগ তো অনিবার্য । এই কথা শুনিয়া হযরত সুলাইমান (আঃ) আল্লাহর নিকট তওবা করিলেন এবং ভবিষ্যতে আর কখনো পুত্রের জন্য শোক প্রকাশ করিলেন না! খলীফা হযরত ওমর ইবনে আব্দুল আজীজ (রহঃ) মুমূর্যু পুত্রের শয্যাপার্শে বসিয়া বলিলেন, বৎস! আমার পূর্বে তোমার ইন্তেকাল হইলে হাশরের দিন আমার পাপ-পুণ্যের ওজনের সময় পাল্লার উপর তোমাকে পাইব । আর আমি তোমার অগ্রে ইহধাম ত্যাগ করিলে তোমার পাপ-পুণ্যের পাল্লায় আমাকে পাইবে । আমার ইচ্ছা, তুমিই আমার পূর্বে পরলোক গমন কর । ফলে আমার পুণ্যের পাল্লায় আমি তোমাকে পাইব । মুমূর্যু পুত্র জবাব দিল, আব্বাজান! আপনি যাহা কামনা করিতেছেন, আমারও উহাই বাসনা । এক ব্যক্তি হযরত ইবনে. আব্বাস (রাঃ)-কে সংবাদ দিল, আপনার স্ত্রীর ইন্তেকাল হইয়াছে । সংবাদ শুনিয়া তিনি সঙ্গে সঙ্গে ETL TO 5) পাঠ করিয়া বলিলেন, আল্লাহ পাক পর্দা ঢাকিয়া দিয়াছেন, কষ্ট শেষ করিয়া দিয়াছেন এবং ছাওয়াব দান করিয়াছেন। অতঃপর দুই রাকাত নামাজ আদায় করিয়া বলিলেন, আল্লাহ পাকের যাহা হুকুম ছিল আমি তাহা সম্পন্ন করিয়াছি । আল্লাহ পাক এইরূপ হুকুম করিয়াছেন- NEA Bl LE NEE MEO ONE ET A AT www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।